রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাউথইস্ট ব্যাংকের “জে.পি. মরগান অ্যাওয়ার্ড ” অর্জন করেছে
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:২৭ পিএম   (ভিজিট : ৪২)
X

সাউথইস্ট ব্যাংক পিএলসি’র যুক্তরাষ্ট্রের বৃহত্তম ব্যাংক জে.পি. মরগান চেজ ব্যাংক, এন.এ.-এর “দ্য ২০২৫ ইউ.এস. ডলার ক্লিয়ারিং এলিট কোয়ালিটি রিকগনিশন অ্যাওয়ার্ড ফর আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট অব বেস্ট-ইন-ক্লাস” পুরস্কার অর্জন করেছে।  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান এম. এ. কাশেম। 

এছাড়াও উক্ত অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খালিদ মাহমুদ খান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, বিভাগীয় প্রধানগণ এবং ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান এম. এ. কাশেম জে.পি. মরগান চেজ ব্যাংক এন.এ.-এর বাংলাদেশ প্রতিনিধি কার্যালয়ের এক্সিকিউটিভ ডিরেক্টর ও হেড অব ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, ট্রেজারি সার্ভিস, জনাব সাজ্জাদ আনামের কাছ থেকে পুরস্কারটি গ্রহণ করেন। 

এম টি ১০৩ লেনদেন প্রক্রিয়াকরণে ৯৯.৭১% স্ট্রেইট থ্রু প্রসেসিং (এসটিপি) হার বজায় রেখে সাউথইস্ট ব্যাংক পিএলসি.-জে.পি. মরগানের কঠোর এসটিপি পারফরম্যান্স মানদণ্ড অতিক্রম করেছে। এই অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ জে.পি. মরগান সাউথইস্ট ব্যাংক পিএলসি.’কে উক্ত পুরস্কারে ভূষিত করে।



Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝