রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মিডল্যান্ড ব্যাংকের ভেড়ামারা শাখা এখন নতুন ঠিকানায়
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:২৫ পিএম   (ভিজিট : ৪০)
X

মিডল্যান্ড ব্যাংক পিএলসি (এমডিবি) কুষ্টিয়ার ভেড়ামারা শাখা এখন নতুন ঠিকানায়। ভেড়ামারা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভেড়ামারা-প্রাগপুর হাইওয়ে রোডে বাবর আলী সুপার মার্কেটে হোল্ডিং নম্বর ২৭১-০১ ও ০২ ঠিকানায় গেছে স্থানান্তর হওয়া ভেড়ামারা শাখা। 

প্রধান অতিথি হিসেবে সোমবার আনুষ্ঠানিকভাবে শাখার উদ্বোধন করেন মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান-উজ জামান। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিডল্যান্ড ব্যাংকের হেড অব রিটেইল ডিস্ট্রিবিউশন এবং চিফ ব্যাংকাস্যুরেন্স অফিসার (সিবিও) মোঃ রাশেদ আকতার, ভেড়ামারা শাখার শাখা ব্যবস্থাপক মোঃ সাইফুর রহমান, গ্রাহক এবং স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা। 

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, ব্যবসায়ী, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এবং ব্যাংকের জন্য শুভেচ্ছা জানান। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের সাধারণ সেবা বিভাগের প্রধান, জনসংযোগ বিভাগের প্রধান, ভেড়ামারা শাখার এরিয়া প্রধান, ক্লাস্টার প্রধান উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানের শুরুতে ব্যাংক ও দেশের কল্যাণ, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য সর্বশক্তিমান আল্লাহর রহমত কামনা করে দোয়া করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান মোঃ রাশেদুল আনোয়ার।


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝