রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কক্সবাজারে সাগরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু
বিজন কুমার বিশ্বাস, কক্সবাজার প্রতিনিধিঃ
প্রকাশ: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪, ৫:১৮ পিএম   (ভিজিট : ১৮৬)
X

কক্সবাজারে সাগরে গোসল করতে নেমে মাহমুদুর রহমান (১৬) নামে এক মাদরাসা ছাত্রের মৃ্ত্যু হয়েছে। আজ শনিবার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট সাগরে এ মৃত্যুর ঘটনা ঘটে।

জেলা প্রশাসনের পর্যটন শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: তানভীর হোসেন বিষয়টি নিশ্চিত করেন। মাহমুদুর রহমান (১৬) কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের বাংলাবাজার এলাকার দিদারুল আলমের ছেলে এবং স্থানীয় জুমছড়ি দাখিল মাদরাসার নবম শ্রেণির ছাত্র বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে তানভীর হোসেন বলেন, শনিবার সকালে কক্সবাজার সদরের বাংলাবাজার এলাকার মাদরাসা ছাত্র মাহমুদুর রহমানসহ ৬ বন্ধু মিলে সমুদ্র সৈকতে ঘুরতে আসে। তারা সৈকতের সুগন্ধা পয়েন্টে পৌঁছার পর বন্ধুরা মিলে কিছু সময় ফুটবল খেলে। পরে সবাই সাগরে গোসল করতে নামে ।

তিনি জানান, গোসলের এক পর্যায়ে মাহমুদুর রহমান পানিতে ভেসে যেতে দেখলে বন্ধুদের চিৎকারে লাইফগার্ড ও বিচকর্মীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে। পরে তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 
 
তানভীর হোসেন জানান, মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আ. দৈ. /কাশেম/বিজন কুমার


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝