বৃদ্ধার শেষ সম্বল গরুটি হারিয়ে পাগল প্রায়
মেহেরপুর প্রতিনিধি:

মেহেরপুরের গাংনী উপজেলার রামকৃষ্ণপুর ধলা গ্রামের জয়তুন খাতুনের (৫৫) রাতের আধারে ডাকাত দল তার শেষ সম্বল গরুটি চুরি করে। এ ঘটনায় এলাকাবাসী আতঙ্কে রয়েছে।
প্রতিদিনের মত গত ৬ ( ফেব্রুয়ারি) শুক্রবার রাতে গরু গোয়ালে বেঁধে ঘরে শুয়ে পড়েন। ভোর রাতে ওঠে দেখেন গরু গোয়ালে নাই। পরে আশেপাশে প্রতিবেশি বাড়িতে খোঁজাখোজি করেন তিনি। না পেয়ে হতাশ হয়ে অশ্রুসিক্ত চোখে কান্নায় ভেঙ্গে পড়েন।
ক্ষতিগ্রস্ত জয়তুন খাতুন জানান, গরুটি একমাএ প্রধান সম্বল ছিল। এই চুরির কারণে এখন তিনি চরম আর্থিক সংকটে পড়েছেন। অপরদিকে কয়েকদিন পর বাচ্চুর একটি গরু চুরি হয় দাম প্রায় এক লাখ টাকা বলে জানা গেছে। গরু চুরি হওয়ায় তিনি হতাশায় ভেঙ্গে পড়েন।
চুরির ঘটনায় গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা জানিয়েছেন, এর আগে একই এলাকায় আরও কয়েকবার গরু চুরির ঘটনা ঘটেছে। কিন্তু দোষীদের শনাক্ত বা আইনের আওতায় আনা সম্ভব হয়নি। ফলে চোরচক্র দিন দিন বেপরোয়া হয়ে উঠছে। রাতে পাহারার ব্যবস্থা না থাকায় চোরচক্র সুযোগ নিচ্ছে বলেও মনে করেন গ্রামবাসী।
এলাকাবাসী আরো বলেন, জয়তুন খাতুনের গরু চুরি হওয়ার কয়েকদিন পর আবার ও বাচ্চু ইসলামের গোয়াল থেকে গরু চুরি করে ডাকাত দল কিন্তু পুলিশ ক্যাম্পে জানালে তারা কোন পদক্ষেপ গ্রহণ করেন নি। প্রসাসনের এমন দুর্বলতার সুযোগে এলাকায় চুরি ডাকাতি বেড়ে চলেছে । ১২ দিন পার হলে ও দুটি গরুর একটি ও সন্ধান পাইনি। প্রসাসন যেন নিরব ভুমিকা পালন করছে।
ধলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ সাথে ফোনে যোগাযোগ করলে বলেন আমরা বিষয়টি অবগত আছি। আমরা খোঁজা খোঁজি করছি।
আ. দৈ./কাশেম




















