রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
৬৬ শাখা-উপশাখাকে পুরস্কৃত করলো এনআরবিসি ব্যাংক
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:১৫ পিএম   (ভিজিট : ৫১)
X

এনআরবিসি ব্যাংকের বিনা ও স্বল্প ব্যয়ের চলতি ও সঞ্চয়ী হিসাব (কাসা) সংগ্রহে শতভাগের বেশি লক্ষ্যমাত্রা  অর্জনকারী ৬৬টি শাখা ও উপশাখাকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। 

সম্প্রতি অনুষ্ঠিত ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন ‘বিজকন ২০২৬’এ শাখা-উপশাখা প্রধানদের হাতে সার্টিফিকেট তুলে দেন ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া। 

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বতন্ত্র পরিচালক মো. আবুল বশর ও মো.আনোয়ার হোসেন, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. নুরুল হক, অডিট কমিটির চেয়ারম্যান  মুহাম্মদ এমদাদ উল্লাহ, এফসিএ ও উপব্যবস্থাপনা পরিচালক এবং সিওও মুহাম্মদ আব্দুল কাইয়ুম খান উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, ব্যাংকের মুনাফা অর্জনের সক্ষমতা বাড়ানোর লক্ষে গত বছরের ১৬  সেপ্টেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত ১০০ দিনের ‘কাসা ক্যাম্পেইন’ করা হয়। এই ক্যাম্পেইন উপলক্ষে ব্যাংকের শাখা-উপশাখাগুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানে তারুন্যের উৎসব ও ক্যারিয়ার গাইডলাইন্স অনুষ্ঠানের আয়োজন করে। 



Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝