রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রতিবন্ধীদের জন্য ব্র্যাক ব্যাংক এবং বিবিডিএন’র উদ্যোগ
প্রকাশ: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪, ৬:৫৯ পিএম   (ভিজিট : ২৫৬)
X

বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অন্তর্ভুক্তিমূলক সুযোগ তৈরির লক্ষ্যে বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিসঅ্যাবিলিটি নেটওয়ার্কের (বিবিডিএন) সাথে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। স্বাস্থ্যখাতে নিবেদিত ব্র্যাক ব্যাংকের ফ্ল্যাগশিপ কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) উদ্যোগ ‘অপরাজেয় আমি’ এর অধীনে এই উদ্যোগটি নেওয়া হয়েছে। ১৫ অক্টোবর এই চুক্তিতে স্বাক্ষর করার মাধ্যমে ব্র্যাক ব্যাংক বিবিডিএন’র প্রিমিয়াম সদস্যপদ অর্জন করার পাশাপাশি প্রতিষ্ঠানটির উপদেষ্টা পরিষদেও যুক্ত হয়েছে।

এই চুক্তির অধীনে বিবিডিএন প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়াতে এবং তাঁদের উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরি করে দিতে ব্র্যাক ব্যাংকের সাথে একসাথে কাজ করবে। এর ফলে প্রতিবন্ধী ব্যক্তিরা প্রয়োজনীয় দক্ষতা অর্জনের মাধ্যমে তাঁদের প্রতিভা বিকাশের সুযোগ পাবেন, যা দেশের সামাজিক উন্নয়নেও ব্যাপক ভূমিকা রাখবে।

এই যৌথ প্রচেষ্টার আওতায় বিবিডিএন ব্র্যাক ব্যাংকের অফিসগুলোতে অ্যাক্সেসিবিলিটি অ্যাসেসমেন্ট পরিচালনার পাশাপাশি ব্যাংকটির কর্মীদের জন্য সেনসিটাইজেশন ওয়ার্কশপেরও আয়োজন করবে। এর ফলে ব্যাংকটির কর্মীরা ডিসঅ্যাবিলিটি ইনক্লুশনের নীতিগুলো অনুধাবন করতে পারবেন এবং সেই অনুযায়ী জীবনে তা প্রয়োগও করতে পারবেন।

 এই উদ্যোগ সম্পর্কে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ সাসটেইনেবিলিটি অফিসার সাব্বির হোসেন বলেন, “ব্র্যাক ব্যাংকে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, অন্তর্ভুক্তি শুধুমাত্র একটি দায়িত্বই নয়, বরং একটি উন্নত সমাজ গঠনে অত্যাবশ্যকীয় বটে। বিবিডিএন-এর সাথে আমাদের এই উদ্যোগ প্রতিশ্রুতির চাইতেও বেশি কিছু। এটি প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি যত্নশীল হওয়া, তাঁদের কথা শোনা এবং জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখার লক্ষ্যে তাঁদের প্রাপ্য সুযোগ নিশ্চিত করার জন্য সকলেই প্রতি আহ্বান।”
বিবিডিএন’র সিইও মুর্তেজা রাফি খান বলেন, “ব্র্যাক ব্যাংকের সাথে এই যৌথ উদ্যোগ অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের চলমান প্রচেষ্টার একটি উল্লেখযোগ্য মাইলফলক। একসাথে আমরা প্রতিবন্ধী মানুষদের প্রতিভা বিকাশে কাজ করব এবং তাঁদের ব্যক্তিগত ও পেশাদার জীবনে উন্নতির পথ সুগম করব।” বিজ্ঞপ্তি

আ. দৈ. /কাশেম /রমজান


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝