রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাউথইস্ট ব্যাংকের দিনব্যাপী বিশেষ ওয়ার্কশপ অনুষ্ঠিত
প্রকাশ: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪, ৬:৫৫ পিএম   (ভিজিট : ২৫২)
X


সাউথইস্ট ব্যাংক পিএলসি’র “ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশন সলিউশন (এফভিএস)” শীর্ষক দিনব্যাপী একটি হাতে-কলমে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে। গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়। কর্মশালায় ব্যাংকের বিভিন্ন শাখার মোট ৮০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। উক্ত প্রশিক্ষণে বিআরপিডি সার্কুলার নাম্বার ১৫/২০২৩ এর উপর বিশদ আলোচনা ও হাতে-কলমে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়। 

সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মোঃ ছাদেক হোসাইন এর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে কর্মশালার সমাপ্তি হয়। এছাড়াও তিনি লোন বিতরণে এই সফটওয়্যার ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেন। উক্ত কর্মশালায় ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটের ডাইরেক্টর ট্রেনিং মিস সায়মা বানু, আইটি ডিভিশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কাজী মোঃ এহসানুজ্জামানসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তি

আ. দৈ. /কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝