রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নির্বাচন নিয়ে বাগেরহাটে বিএনপি-জামায়াত সংঘর্ষে ১৬ জন আহত
ডেস্ক রিপোর্ট:
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৩৩ পিএম   (ভিজিট : ৬৭)
X

বাগেরহাট-৪ আসনের শরণখোলার সোনাতলায় বিএনপি ও জামায়াতের কর্মী-সমর্থকদের মধ্যে নির্বাচনি সহিংসতায় উভয় দলের ১৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে অবস্থা আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অন্যদের শরণখোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, ভোটের চলাকালে দুপুরের দিকে বাগেরহাট-৪ আসনের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের সোনাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র সংলগ্ন এলাকায় বিএনপি ও জামায়াতের কর্মী-সমর্থকদের মধ্যে নির্বাচনি সহিংসতায় আহতরা হলেন জামায়াত সমর্থিত আহতরা হলেন সাব্বির, আরিফ, তরিকুল, হাফিজুর, সাইফুল, সোবাহান, কামরুল, নাজমা বেগম, ফরিদা বেগম, নাজমুল এবং বিএনপি সমর্থিত আহত সিদ্দিক (৪০), বাদল (২৯), রফিকুল, মিজান ও ফারুক।  

এদের মধ্যে ১০  জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের শরণখোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে বুধবার রাতে বাগেরহাট-১ আসনের সদর উপজেলার বারুাইপাড়ায় ভোটারদের টাকা দেয়া নিয়ে বিএনপি ও জামায়াতের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয় দলের ৮ জন আহত হয়েছে।  

জামায়াত সমর্থিত আহতরা হলেন- তুহিন, হাবিব, মোস্তফা, শিমুল, হাসিবুল, আলী মল্লিক এবং বিএনপি  সমর্থিত আহতরা হলেন- ভাস্কর চক্রবর্তী ও সেলিম শেখ। আহতদের ফকিরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। বারুইপাড়া ও শরণখোলার এই হতাহতের ঘটনা ছাড়া বাগেরহাট জেলার ৫৪৭টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। 

বাগেরহাটের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা গোলাম মোহাম্মদ বাতেন জানান, নির্বাচন চলাকালীন স্মরণ খোলায় দুপক্ষের হামলার ঘটনায় ৬ জন আহত হওয়া ছাড়া শান্তিপূর্ণভাবে ও উৎসবমুখর পরিবেশে বাগেরহাটে নির্বাচন সম্পন্ন হয়েছে। বাগেরহাটে ৫২ থেকে ৫৫ শতাংশ ভোট প্রাথমিকভাবে কাস্টিং হয়েছে বলে জানান তিনি।

আ. দৈ. /কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝