রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ আটক ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:২৪ পিএম   (ভিজিট : ৬৯)
X

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে আটক করা হয়েছে। বুধবার নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে তার সঙ্গে থাকা প্রায় ৫০ লাখ টাকাসহ তাকে আটক করা হয়।

নীলফামারীর পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জব্দকৃত টাকা মেশিনে গণনা চলছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়ার কথা। এর আগে ঠাকুরগাঁওয়ের জামায়াত নেতার আটকের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

পুলিশ জানায়, আটককালে বেলাল উদ্দিনের কাছে নগদ অর্থের পাশাপাশি কিছু নথিপত্রও পাওয়া গেছে, যা যাচাই-বাছাই চলছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, বুধবার সকাল ১০টা ৫৫ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি অভ্যন্তরীণ ফ্লাইটে সৈয়দপুর যাচ্ছিলেন বেলাল উদ্দিন। তার সঙ্গে থাকা ব্যাগে ৫০ লাখের বেশি টাকা ছিল।

একটি ভিডিওতে তাকে বলতে শোনা গেছে, তার বাড়ি ঠাকুরগাঁও শহরের হাজিপাড়া, দবিরুল ইসলামের ছেলে। এছাড়া তিনি ঠাকুরগাঁও শালন্দা কলেজের শিক্ষকও। আটককালে বেলাল উদ্দিন জানান, ব্যাগে থাকা টাকা তার গার্মেন্টস ব্যবসার।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝