রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে ভোট কেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে ব্যালট ও সরঞ্জাম
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:১০ পিএম   (ভিজিট : ১০৭)
X

ফরিদপুরে  চারটি আসনের প্রতিটি কেন্দ্রে ব্যালেট পেপারসহ অন্যান্য সরঞ্জামাদি সরবরাহ করা হয়েছে।  আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে জেলার নয়টি উপজেলা পরিষদ থেকে এই মালামাল সরবরাহ করা হয়।

প্রতিটি কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তার কাছে স্বচ্ছ ব্যালেট বাক্স, গণভোটসহ ব্যালেট পেপার, ভোটার লিস্ট, অমোচনীয় কালি ও অন্যান্য সামগ্রী বুঝিয়ে দেয়া হয়। 

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিশকাতুল জান্নাত রাবেয়া বলেন, আগামীকালের ভোট গ্রহণ উপলক্ষে সকল প্রিজাইডিং অফিসারের নিকট প্রতিটি ভোট কেন্দ্রে সরঞ্জামাদি প্রদান করা হয়েছে।  পুলিশ ও অস্ত্রধারী আনসার সদস্যরা তাদের কেন্দ্রে পৌছাবেন।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমির হোসেন বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের জন্য ইতিমধ্যে সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলায় দুটি অস্থায়ী কেন্দ্রসহ মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৬৫৭টি। যার মধ্যে ঝুকিপূর্ণ কেন্দ্র ৩৭৬টি।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝