রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির নগদ টাকাসহ আটক
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ২:১৯ পিএম   (ভিজিট : ৫৫)
X

সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে ৫০ লাখ টাকাসহ আটক করেছে । আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে তাকে আটক করা হয়েছে। নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘প্রায় ৫০ লাখ টাকাসহ বেলাল উদ্দিনকে আটক করা হয়েছে। টাকা গণনা চলছে। তিনি বলেছেন এগুলো ব্যবসার টাকা।’

পুলিশ ও বিমানবন্দর সূত্রে জানা যায়, উল্লিখিত সময়ে ঢাকা থেকে আসা নভোএয়ারের একটি ফ্লাইটে বেলাল উদ্দিন সৈয়দপুরে অবতরণ করেন। এসময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়।

পুলিশ সুপার শেখ জাহিদুল জানান, আটক ব্যক্তি ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার টাকার পরিমাণ প্রায় ৫০ লাখ বলে জানা গেছে। বর্তমানে টাকাগুলো গণনার কাজ চলছে এবং এই অর্থের উৎস ও ব্যবহারের উদ্দেশ্য সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নির্বাচনি আবহে এই বিপুল পরিমাণ অর্থ বহনের বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে জেলা পুলিশ ও সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা। আইনি প্রক্রিয়া শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝