বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সাউথইস্ট ব্যাংক ও নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, রাজশাহী মধ্যে চুক্তি
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৩৫ পিএম   (ভিজিট : ১৩৬)
X

সাউথইস্ট ব্যাংক পিএলসি. ও নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, রাজশাহী সঙ্গে ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। 

সম্প্রতি এই সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের মাধ্যমে টোটাল এডুকেশন ম্যানেজমেন্ট সলিউশন "সাউথইস্টএডুফিন" - একটি উন্নত শিক্ষা ব্যবস্থাপনা ব্যবস্থা (ইএমএস) প্রদান করা হয়েছে যা একটি উদ্ভাবনী এবং দক্ষ পেমেন্ট ইকোসিস্টেমের মাধ্যমে টিউশন ফি সংগ্রহ ও স্কুল ব্যাংকিংকে সহজতর করবে। এই সহযোগিতার লক্ষ্য প্রতিষ্ঠান, শিক্ষার্থী এবং অভিভাবক উভয়ের জন্য আর্থিক সুবিধা বৃদ্ধি করা।

অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংক পিএলসির. ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. খালিদ মাহমুদ খান এবং নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ডঃ এম সায়েদুর রহমান, এছাড়াও সাউথইস্ট ব্যাংক পিএলসির. অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব আবিদুর রহমান চৌধুরী, মো: মাহবুব আলম, উপব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ রাশেদুল আমিন, জনাব মাসুম উদ্দিন খান ও জনাব মো. সেকান্দার-ই-আজমসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই সমঝোতা স্মারকের আওতায় সাউথইস্ট ব্যাংক পিএলসি. নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে বিভিন্ন আর্থিক সমাধান প্রদান করবে। এর মধ্যে রয়েছে "সাউথইস্টএডুফিন" —একটি সমন্বিত শিক্ষা ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম, যেখানে ফি ব্যবস্থাপনা, উপস্থিতি ট্র্যাকিং, ফলাফল/গ্রেড ব্যবস্থাপনা, বেতন ব্যবস্থাপনা এবং শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য যোগাযোগমূলক টুলসসহ বিভিন্ন সুবিধা অন্তর্ভুক্ত থাকবে।

টিউশন ফি পরিশোধ করা যাবে একাধিক সুবিধাজনক মাধ্যমে, যেমন সাউথইস্ট ব্যাংকের শাখা ও উপশাখা, ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল অ্যাপস, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) এবং অন্যান্য সমন্বিত প্ল্যাটফর্মের মাধ্যমে। এছাড়াও ব্যাংকের স্কুল ব্যাংকিং উদ্যোগ “তারকা” এর আওতায় শিক্ষার্থীদের জন্য সঞ্চয়ী হিসাব সুবিধা প্রদান করবে, যেখানে স্বল্প জমার শর্ত, কোনো রক্ষণাবেক্ষণ ফি নেই এবং আকর্ষণীয় সুদের হার রয়েছে—যার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে আর্থিক সচেতনতা ও সঞ্চয় অভ্যাস গড়ে তোলা হবে।

এই উদ্যোগটি সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর তরুণ প্রজন্মকে ক্ষমতায়ন, আর্থিক সাক্ষরতা বৃদ্ধি এবং উদ্ভাবনী সমাধান ও অন্তর্ভুক্তিমূলক কার্যক্রমের মাধ্যমে আগামী প্রজন্মের কাছে ব্যাংকিং সেবার পরিধি বিস্তারে তাদের অব্যাহত অঙ্গীকারকে প্রতিফলিত করে।



Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝