গাইবান্ধায় ফুলছড়ি উপজেলায়
বিএনপির বহিষ্কৃত সভাপতি ও যুবদলের আহব্বায়ক পেট্রোল বোমাসহ জনতার হাতে আটক
গাইবান্ধা প্রতিনিধি

ফুলছড়ি উপজেলা বিএনপি র বহিষ্কৃত সভাপতি সাদেকুল ইসলাম এবং যুবদল এর বহিষ্কৃত আহব্বায়ক নজরুল ইসলাম নান্টু ককটেলসহ সাঘাটার ডাকবাংলা বাজারে জনতার হাতে আটক ৬।
আটককৃতরা হলেন ১. অহিদুল ইসলাম ২. পাভেল, ৩. জাহিদুল, ৪. রাসেল সহ ৫ জন দুষ্কৃতকারীকে সাঘাটা থানার ডাকবাংলা বাজারে রাত ১২.৩০ ঘটিকার সময় জনতার হাতে গ্রেফতার করা হয় । তাদের কাছ থেকে দুটি পেট্রোল বোমা উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলাম (বি-সার্কেল) ২০ লক্ষ টাকার বিনিময়ে স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদ এর নিকট হইতে নগদে ঘুষ নিয়ে ছেড়ে দেওয়ার পায়তারা করতেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
সত্যতা যাচাইয়ের জন্য বিএনপি নেতা- কর্মীরা অতিরিক্ত পুলিশ সুপারের সাথে যোগাযোগ করলে তাদের কে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে ও হয়রানি করতেছে।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, এসব অভিযোগের কোনো ভিত্তি নেই।
আ.দৈ/আরএস




















