রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
'চকরিয়ায় শব্দদূষণ ও পরিবেশ আইন লঙ্ঘন,এল.এইচ.বি অটো ব্লকের কার্যক্রম বন্ধের নির্দেশ'
বিজন কুমার বিশ্বাস, কক্সবাজার প্রতিনিধিঃ
প্রকাশ: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪, ৫:১৫ পিএম   (ভিজিট : ১৮৫)
X

চকরিয়া পৌরসভার পশ্চিম বাটাখালী সেতু এলাকায় শব্দদূষণ ও পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে এল.এইচ.বি অটো ব্লক সেন্টার নামের প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এরফান উদ্দিন। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যার দিকে অভিযুক্ত প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন।
স্থানীয় পশ্চিম বাটাখালী এলাকার বাসিন্দা মো: সালাহ উদ্দিন নামের স্থানীয় বাসিন্দা প্রতিষ্ঠানের বিকট শব্দ ও পরিবেশ দূষণের কারণে অসুস্থ রোগীদের ঘুমে ব্যাঘাতসহ সমস্যার পরিত্রাণ পেতে চকরিয়ার ইউএনও মোঃ ফখরুল ইসলামের কাছে অভিযোগ করলে, তিনি সহকারী কমিশনার ভূমিকে সরেজমিনে ব্যবস্থা নিতে নির্দেশনা প্রদান করেন।
আবেদনকারী মোঃ সালাহ উদ্দিন অভিযোগ করে বলেন- ইট তৈরির মেশিনটি যখন চালু করা হয় তখন মেশিনের বিকট আওয়াজ ও শব্দের কারণে আমরা বাড়ীতে ঘুমাতে পারি না।  পার্শ্ববর্তী সকল আবাসিক বসত বাড়ীর অসুস্থ ও স্কুল পড়ুয়া ছেলে মেয়েদের পড়ালেখায় ব্যঘাত সৃষ্টি হচ্ছে।

আবাসিক প্লটের মালিক হেলাল উদ্দিন জানান, আমাকে রিসাইকেলিং এর কথা বলে প্লটটি ভাড়া নিয়েছে কিন্ত ইট তৈরি করবে বলে জানায়নি। এখন তাদেরকে দোকানঘর ছেড়ে দিতে বলা হবে।

পরিবেশ সংশ্লিষ্টরা জানান, মানব দেহের শব্দের সহনশীল। অবস্থা হচ্ছে ৫০-৭০ ডেসিবল। কিন্তু এই ইট তৈরির মেশিনের আওয়াজ ১৫০-২০০ ডেসিবল
পর্যন্ত হবে। যাহা শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ এর সম্পূর্ণ পরিপন্থি।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম বলেন, এলাকাবাসীর সমস্যার বিষয়ে অবগত হয়ে সহকারী কমিশনার ভূমি অভিযান পরিচালনা করা হয়েছে। বৈধ নথি দেখাতে না পারায় ব্লক সেন্টারটির সকল কার্যক্রম বন্ধ করা হয়েছে।

আ. দৈ. /কাশেম/বিজন কুমার


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝