বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
মেহেরপুরে সড়কে দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু
মেহেরপুর প্রতিনিধি:
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪৬ পিএম   (ভিজিট : ৪২)
X

মেহেরপুরের গাংনী উপজেলার শুকুরকান্দি গ্রামে সড়ক দুর্ঘটনায় আবেদ আলী (৬৯) নামের এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু হয়েছে।  গতকাল শনিবার(০৭ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে।

নি-হ-ত আবেদ আলী গাংনী উপজেলার পুরাতন মটমুড়া গ্রামের মৃত রহিম মন্ডলের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, আবেদ আলী দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন। তিনি প্রায়ই রাস্তায় রাস্তায় ভবঘুরের মতো ঘুরে বেড়াতেন। শনিবার রাতের কোনো এক সময় সড়ক দিয়ে চলাচলরত অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃ-ত্যু হয়।  খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে গাংনী থানায় নিয়ে আসে।

গাংনী থানার ওসি উত্তম কুমার দাস জানান, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। পরে পরিবারের সদস্যরা মরদেহ সনাক্ত করেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝