রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরের আলিপুরে যৌথ অভিযানে অস্ত্রসহ শুভ মোল্লাকে আটক
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩৪ পিএম   (ভিজিট : ১১৮)
X

ফরিদপুরের সদর উপজেলার অন্তগর্ত আলিপুর এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ০১ জন দুষ্কৃতিকারী কে  অস্ত্রসহ  আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ০১ টি ৭.৬৫ মি:মি: পিস্তল, ০১টি পিস্তল ম্যাগাজিন,০২টি ৭.৬৫ মি:মি: পিস্তল এ্যামোনিশন, ০১ টি ফাকা কাটিজ এবং ৫৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

সেনা সূত্রে জানা যায়,আজ  ০৮ ফেব্রুয়ারী  বিকাল ১৬০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে সদর উপজেলার আলিপুর এলাকায় অস্ত্রসহ এক মাদক ব্যবসায়ীকে অবস্থান করতে দেখা যাচ্ছে। খবরের ভিত্তিতে ফরিদপুর আর্মি ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এবং স্থানীয় পুলিশের একটি যৌথ দল দ্রুত অভিযান চালায়। অভিযানে শুভ মোল্লা (৩০) কে ঘটনাস্থল থেকে আটক করা হয়। তল্লাশিতে তার কাছ থেকে একটি ৭.৬৫ মি:মি: পিস্তল,০১টি পিস্তল ম্যাগাজিন,০২টি ৭.৬৫ মি:মি: পিস্তল এ্যামোনিশন, ০১ টি খালি খোকা এবং ৫৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক আসামিকে এবং উদ্ধারকৃত অস্ত্র এবং মাদকদ্রব্য কোতয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

সেনা সূত্র মতে জানা যায়, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়নে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদক, চাঁদাবাজি ও অস্ত্রধারী  সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছে সেনাবাহিনী। অপরাধ দমনে সেনা ক্যাম্পসমূহকে প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে সহায়তা করার জন্য সকল নাগরিককে আহ্বান জানানো হয়েছে।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝