রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বোনারপাড়া মাছের আড়তে বিদ্যুৎ' সংযোগ নিয়ে বিরোধ, জেলে শ্রীধামকে পিটিয়ে হত্যা
বাঁধন সরকার, গাইবান্ধা :
প্রকাশ: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪, ৪:৪৫ পিএম   (ভিজিট : ৪৭৭)
X

গাইবান্ধা জেলায় সাঘাটা উপজেলার বোনারপাড়া মাছের আড়তে বিদ্যুৎ এর লাইনের জেরে  জেলে শ্রীধাম (৩৫)কে বেধড়ক পিটুনিতে  হত্যা করা হয়।  বোনারপাড়া বাজার এ অবস্থিত পাইকারি ও খুচরা মাছের আরতে গতকাল বৃহস্পাতবার (২৫ অক্টোবর) আনুমানিক রাত ১০ ঘটিকার সময় এ ঘটনার সুত্রপাত হয়। বাজারের মাছ ও অন্যন্য দোকানদারদের সাথে কথা বলে জানা যায়, প্রথমে বিদ্যুৎ এর লাইন নিয়ে জেলে শ্রীধাম ও মিলনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। কথা-কাটাকাটি র এক পর্যায়ে এসে দুজনের মধ্যে উচ্চ বাক্যে ধস্তাধস্তি হয়।  

মুহুর্তেই বিবাদটি ব্যক্তিগত আক্রোশে রুপান্তর হয় । ভুক্তোভোগী পরিবার দাবি করে বলেন অভিযুক্ত মিলন ও তার সহোযোগিতায় লিটন, রফিকুল, এরশাদ, কালামসহ  কয়েকজনের এলোপাতাড়ি মারধরে বোনারপাড়া তেলিয়ান গ্রামের  জেলে শ্রীধাম (৩৫)  গুরুতর আহত হয়ে এক পর্যায়ে মৃত্যুর কোলে ঢলে পরে।

এই অমানবিক  হত্যাকান্ডের প্রতিবাদে এলাকাবাসী  লাটি -ঝাড়ু মিছিল করে উপজেলা চত্বরে সমবেত হন। হত্যাকান্ডে জড়িত ব্যাক্তিদের দ্রুত গ্রেফতার ও শাস্তির আওতায় এনে বিচারের দাবিতে উপজেলা চত্বরে মানববন্ধন পালন করে। 

মানববন্ধন শেষে এলাকাবাসী বোনারপাড়া-গাইবান্ধা মুল সড়কে অবস্থান নেন ও রাস্তা অবরোধ করেন। পরিস্থিতি স্বাভাবিক করতে সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার জনাব ইসহাক আলী, ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ জনাব মো: সোহেল  ও বাংলাদেশ সেনাবাহিনী গাইবান্ধা ইউনিটের সদস্যরা   বিক্ষোভকারী জনগণের সাথে কথা বলেন এবং তাদের কে ন্যায়বিচারের প্রতিশ্রুতি দেন। ন্যায়বিচারের প্রতিশ্রুতি পাওয়ার  পর বিক্ষোভকারী জনগণ তাদের কর্মসূচি প্রত্যাহার করেন।

আ. দৈ. /কাশেম/বাঁধন সরকার


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝