রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রাইম ব্যাংকের উদ্যোগে কুয়েটে ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড ইয়ুথ এমপাওয়ারমেন্ট’ বিষয়ক সেমিনার
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৫৫ পিএম   (ভিজিট : ৮১)
X

প্রাইম ব্যাংক পিএলসি. সম্প্রতি খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং কুয়েট বিজনেস অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ক্লাব (কেইবিসি)-এর সহযোগিতায় কুয়েট ক্যাম্পাসে প্রাইমএকাডেমিয়া-এর আওতায় ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড ইয়ুথ এমপাওয়ারমেন্ট’ শীর্ষক একটি সেমিনার আয়োজন করে। 

একাডেমিয়া ও ইন্ডাস্ট্রি মধ্যকার ব্যবধান দূর করার লক্ষ্য নিয়ে প্রাইমএকাডেমিয়া শিক্ষাখাত সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের জন্য কাস্টমাইজড সেবার একটি প্ল্যাটফর্ম, যার মাধ্যমে এই খাতের সকলে ব্যবহারিক জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পায়। উদ্যোগটি শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বৃদ্ধি, ক্যারিয়ার প্রস্তুতি, নেতৃত্ব বিকাশ এবং শিল্প–একাডেমিয়া সহযোগিতা জোরদারে বিশেষ গুরুত্বারোপ করে। 

ক্যাম্পাসভিত্তিক আয়োজন, বিশেষজ্ঞদের অংশগ্রহণে আলোচনা, ইন্টারঅ্যাকটিভ কর্মশালা এবং ইন্ডাস্ট্রি এক্সপোজার প্রোগ্রামের মাধ্যমে প্রাইমএকাডেমিয়া ভবিষ্যৎ পেশাজীবীদের সমসাময়িক ব্যাংকিং কার্যক্রম ও কর্পোরেট দৃষ্টিভঙ্গির সঙ্গে পরিচিত করে। কুয়েটে অনুষ্ঠিত এই সেশন শিক্ষার্থীদের আর্থিক অন্তর্ভুক্তি, পেশাগত উন্নয়ন এবং আর্থিক খাতের উদীয়মান সুযোগ সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েটের উপাচার্য প্রফেসর ড. মো. মাকসুদ হেলালি। প্রাইম ব্যাংকের পক্ষ থেকে মূল বক্তব্য প্রদান করেন শায়লা আবেদীন, এসইভিপি ও হেড অব লায়াবিলিটি এবং এম এম মাহবুব হাসান, এসভিপি ও হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং।


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝