রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
‎গাংনীতে সেনা অভিযানে দেশী পিস্তল ও গুলি উদ্ধার
‎মেহেরপুর প্রতিনিধি:
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:২৮ পিএম   (ভিজিট : ৫৭)
X

মেহেরপুরের গাংনীতে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে সেনা ক্যাম্পের সদস্যরা।
‎গাংনী সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মোল্লা রিফাত রায়হানের নেতৃত্বে শনিবার ভোরে উপজেলার মটমুড়া ইউনিয়নের চরগোয়াল গ্রামের আতিয়ার রহমানের  কলাবাগানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১টি দেশীয় পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
‎গাংনী সেনা ক্যাম্প  সূত্রে জানায়, অস্ত্রটি চরগোয়াল গ্রামের মোঃ আতিয়ার রহমানের। সে দীর্ঘদিন যাবৎ পলাতক রয়েছে। পালিয়ে যাওয়ার পূর্বে উক্ত পিস্তলটি সেখানে লুকিয়ে রাখা হয়েছিল  বলে জানা যায়।উদ্ধারকৃত অস্ত্র ও গুলি পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য গাংনী থানায় জমা দেয়া হয়েছে।
‎এব্যাপারে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)উত্তম কুমার দাস বলেন, একটি দেশী পিস্তল ও দুই রাউন্ড গুলি সেনা ক্যাম্পের সদস্যরা গাংনী থানায় হস্তান্তর করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝