রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মিডল্যান্ড ব্যাংকের বার্ষিক ব্যবসা সম্মেলন অনুষ্ঠিত
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৪৩ পিএম   (ভিজিট : ৩৮)
X

বার্ষিক ব্যবসা সম্মেলন ২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত স্বতন্ত্র পরিচালক রিয়াজ আহমেদ চৌধুরী। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান-উজ জামান বার্ষিক  ব্যবসা সম্মেলনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং সম্মেলনের সভাপতিত্ব করেন।

ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিক্স অফিসার মোঃ জাহিদ হোসেন এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব আইটি এন্ড সিটিও মোঃ নাজমুল হুদা সরকার বার্ষিক ব্যবসা সম্মেলন ২০২৬ -এ উপস্থিত ছিলেন। 

ব্যাংকের সিনিয়ার ম্যানেজম্যান্ট টিম, প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধানবৃন্দ, ইনস্টিটিউশনাল ব্যাংকিং ইউনিট সমুহের প্রধানবৃন্দ, এরিয়া হেড বৃন্দ, ক্লাস্টার হেড বৃন্দ, শাখা ও উপ-শাখার ম্যানেজারবৃন্দ এবং মিডল্যান্ড ব্যাংক এ্যাসেট ম্যানেজমেন্ট কোঃ লিঃ এর প্রধান নির্বাহী কর্মকর্তা উক্ত ব্যবসা সম্মেলনে উপস্থিত ছিলেন। বার্ষিক ব্যবসা সম্মেলন ২০২৬-এর শুরুতে ব্যাংকের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) দিদারুল ইসলাম ব্যাংকের সার্বিক ব্যবসা পরিস্থিতি উপস্থাপন করেন।  
ব্যাংকের ইনস্টিটিউশনাল ব্যাংকিং বিভাগের প্রধান মোঃ জাভেদ তারেক খান, ইনস্টিটিউশনাল ব্যাংকিং ইউনিট প্রধানবৃন্দ, এসএমই বিভাগের প্রধান, ট্রেজারী বিভাগের প্রধান সম্মেলনে তাদের ব্যবসার বিভিন্ন তথ্য উপাত্ত উপস্থাপন করেন। 

ব্যাংকের আর্ন্তজাতিক বিভাগের প্রধান খন্দকার তৌফিক হোসেন সম্মেলনে আর্ন্তজাতিক বিভাগের ব্যবসার বিভিন্ন তথ্য উপাত্ত উপস্থাপন করেন। ব্যবসা সম্মেলনে ব্যাংকের ইনস্টিটিউশনাল ব্যাংকিং ইউনিট, এসএমই, এনআরবি এবং ট্রেজারি বিভাগের ২০২৫ সালের অর্জিত ব্যবসা মুল্যায়ন করা হয় এবং ২০২৬ সালের জন্য বার্ষিক লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং তা অর্জনের উপর সার্বিক পর্যালোচনা করা হয়। 

ব্যাংকের রিটেইল ডিস্ট্রিবিউশন-এর প্রধান ও চিফ ব্যাংকেসুরেন্স অফিসার মোঃ রাশেদ আকতার, এরিয়া হেডবৃন্দ, ক্লাস্টার হেডবৃন্দ, শাখা ও উপ-শাখা ম্যানেজারবৃন্দ, এজেন্ট ব্যাংকিং ডিভিশন, কার্ড ডিভিশন, রিটেল সেলস ডিভিশন, ব্রাঞ্চ এসএমই, ইসলামী ব্যাংকিং ডিভিশন-এর প্রধানবৃন্দ তাদের ব্যবসার বিভিন্ন তথ্য উপাত্ত উপস্থাপন করেন। সভায় ব্যাংকের রিটেল ডিস্ট্রিবিউশন-এর ২০২৫ সালের অর্জিত ব্যবসা মুল্যায়ন করা হয় এবং ২০২৬ সালের জন্য বার্ষিক লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং তা অর্জনের উপর সার্বিক পর্যালোচনা করা হয়। 

মাননীয় ব্যবস্থাপনা পরিচালক নিয়ন্ত্রক সংন্থা কর্তৃক প্রদত্ত নির্দেশিকাসমুহ মেনে চলা, সম্পদের গুনগতমান বজায় রাখা, নন-পানফরমিং লোন আদায় নিশ্চিত করা এবং শেয়ারহোল্ডারবৃন্দের বিনিয়াগের রির্টান ডেলিভারি করা সহ সকলকে ব্যাংকিং সেবা প্রদানে দক্ষতা ও উৎকর্ষতা নিশ্চিত করার এবং গ্রাহকদের আর্থিক লক্ষ্য পূরণে সহায়তা করার আহবান জানান। 

বার্ষিক ব্যবসা সম্মেলন ২০২৬-এ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়। অনুষ্ঠনটি সঞ্চালনা করেন ব্যাংকের ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান মোঃ রাশেদুল আনোয়ার।



Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝