রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
স্ট্যান্ডার্ড ব্যাংকের ঢাকা অঞ্চলের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৪২ পিএম   (ভিজিট : ১২৪)
X

স্ট্যান্ডার্ড ব্যাংকের ঢাকা অঞ্চলের বিজনেস রিভিউ মিটিং ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। 
আজ শনিবার প্রধান অতিথি চেয়ারম্যান মোহাম্মদ আবদুল আজিজ এবং বিশেষ অতিথি ভাইস চেয়ারম্যান গুলজার আহমেদের উপস্থিতিতে অনুষ্ঠিত উক্ত মিটিং এ সভাপতিত্ব করেন ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ সিদ্দিকুর রহমান। 

প্রধান অতিথির বক্তব্যে আজিজ ব্যাংকের লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনে সকলকে নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। 

বিশেষ অতিথি আহমেদ ব্যাংকের সার্বিক অগ্রগতি ও সাফল্য নিশ্চিত করতে প্রত্যেককে সেবার মনোভাব নিয়ে কাজ করার উপর বিশেষ গুরুত্বারোপ করেন। সভাপতি তার বক্তব্যে সার্বিক ব্যবসায়িক পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি চলমান দেশীয় ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় ২০২৬ সালের লক্ষ্যমাত্রা অর্জনের দিক নির্দেশনা প্রদান করেন। 

সভায় ব্যাংকের স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান এসকে. সিরাজুল কবির, ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান মোঃ মনসুর আহমেদ, হিউম্যান রিসোর্স ডিভিশনের প্রধান মোহাম্মদ কায়সার আলম মজুমদার, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ সালাহ উদ্দিন এফসিএস, হেড অব ট্রেজারি শাহ্ রাহাত উদ্দীন আহমেদ এবং চিফ ইনফরমেশন টেকনোলজি অফিসার মোঃ মুশফিকুর রহমানসহ ঢাকা অঞ্চলের সকল শাখার শাখাপ্রধান এবং প্রধান কার্যালয়ের ঊর্দ্ধতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন। সভার সার্বিক তত্বাবধানে ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংক লার্নিং সেন্টারের প্রিন্সিপাল মোঃ রফিকুর রহমান।


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝