রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৩৩ পিএম   (ভিজিট : ৮১)
X

বিএনপি পুনরায় রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে দেশের অবহেলিত লবণচাষিদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ। 

গতকাল বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে পেকুয়া উপজেলার মগনামা উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি দেন। 

সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, বর্তমানে বাজারে লবণের মূল্যে চরম বৈষম্য বিরাজ করছে। ঢাকার মানুষ যেখানে এক কেজি লবণ ৪০ টাকায় কেনেন, সেখানে মাঠ পর্যায়ে লবণচাষিরা কেজিপ্রতি ১০ টাকাও পাচ্ছেন না। এই বাজার সিন্ডিকেট ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ করে চাষিদের ভাগ্য উন্নয়নে বিএনপি কাজ করবে বলে তিনি জানান।

পেকুয়া উপজেলার মগনামা ও উজানটিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত এই জনসভায় সালাহউদ্দিন আহমদ বর্তমান অন্তর্বর্তী সরকারের কিছু সিদ্ধান্তের সমালোচনা করেন। তিনি বলেন, অভিজ্ঞতার অভাবে এই সরকার সম্প্রতি লবণ আমদানির কথা বলেছিল, যার ফলে স্থানীয় বাজারে লবণের দাম অনেকটা কমে গিয়েছিল। তবে বিএনপির জোরালো অনুরোধের প্রেক্ষিতে সরকার আমদানির সিদ্ধান্ত থেকে সরে আসায় এখন লবণের দাম পুনরায় বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তিনি স্মরণ করিয়ে দেন যে, অতীতেও বিএনপি সরকারের সময় লবণচাষিরা ভালো দাম পেয়েছিলেন এবং আগামীর রূপরেখাতেও এই খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

গণতন্ত্র ও দেশের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য দিতে গিয়ে সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, বিএনপির অপর নামই হলো গণতন্ত্র। দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে এবং দরিদ্র মানুষের সচ্ছলতা ফেরাতে দলটির পক্ষ থেকে ইতোমধ্যে একটি সুনির্দিষ্ট রূপরেখা ঘোষণা করা হয়েছে। 

এই পরিকল্পনার অংশ হিসেবে দরিদ্র পরিবারগুলোর জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালুর মাধ্যমে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার কথা বলেন তিনি। প্রতিদ্বন্দ্বী দলগুলোর সমালোচনা করে তিনি দাবি করেন যে, দেশের মানুষের ভাগ্যোন্নয়নে তাঁদের কাছে কোনো সুনির্দিষ্ট দিকনির্দেশনা বা পরিকল্পনা নেই, যা কেবল বিএনপির কাছেই রয়েছে।

মগনামা উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই বিশাল জনসভায় স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা অংশ নেন। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহ, সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, পেকুয়া পরিষদের সাবেক চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু এবং কক্সবাজার জেলা ওলামা দলের সভাপতি আলী হাসান।

বক্তারা আসন্ন নির্বাচনে ধানের শীষের জয় নিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সাথে তাঁরা স্থানীয় এলাকার উন্নয়ন ও কৃষকদের অধিকার রক্ষায় সালাহউদ্দিন আহমদের নেতৃত্বের গুরুত্ব তুলে ধরেন।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝