রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে শামা ওবায়েদের নির্বাচনী উন্নয়নের ইশতেহার ঘোষণা
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৩১ পিএম   (ভিজিট : ১০১)
X

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর দুই আসনের ধানের শীষের প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু তার নিজ নির্বাচনী এলাকার উন্নয়নে ইশতেহার ঘোষণা করেছেন।

আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়ায় নিজ বাড়িতে সাংবাদিকদের উপস্থিতিতে উন্নয়নের ২১ দফা ইশতেহার পাঠ করেন তিনি।

ইশতেহারে ফরিদপুর দুই আসনভুক্ত সালথা ও নগরকান্দা  উপজেলার জন্য সম্পূর্ণ পরিকল্পনা ভিত্তিক দুটি পৃথক মাস্টার প্ল্যান প্রণয়ন ও পর্যায়ক্রমে বাস্তবায়নের মাধ্যমে প্রতিটি গ্রামকে ধাপে ধাপে মডেল ভিলেজ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

পাট নির্ভর কুটির শিল্প সম্প্রসারণের ভিত্তিতে গ্রামীণ নারী ও যুবকদের প্রশিক্ষণ প্রদানপূর্বক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, প্রযুক্তি নির্ভর ও রপ্তানি ভিত্তিক কলকারখানা স্থাপনের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং আধুনিক কৃষি প্রযুক্তি সহায়তা ও গবেষণালব্ধ আধুনিক জ্ঞানের প্রয়োগের মাধ্যমে কৃষি ও কৃষকের উন্নয়ন করা সহ নানা বিষয় ইশতেহারে স্থান পায়।

এ সময় তিনি ফরিদপুর দুই আসনকে টেন্ডারবাজ, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত ভূমি হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। 

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝