রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
একুশে পদক পাচ্ছেন আইয়ুব বাচ্চু, ববিতা ও শফিক রেহমানসহ ১০ জন
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৩১ পিএম   (ভিজিট : ৬৪)
X

২০২৬ সালের একুশে পদকপ্রাপ্তদের নাম প্রকাশ করেছে সরকার। তালিকায় আছেন কিংবদন্তি গিটারিস্ট ও গায়ক আইয়ুব বাচ্চু, অভিনয় জগতের কিংবদন্তি চিত্রনায়িকা ফরিদা আক্তার পপি ওরফে ববিতা এবং খ্যাতিমান সাংবাদিক শফিক রেহমানসহ ১০ জন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

পদকপ্রাপ্ত অন্যরা হলেন- ডক্টর মোহাম্মদ আব্দুস সাত্তার (চারুকলায়), মেরিনা তাবাসসুম (স্থাপত্যে), ওয়েরফেইজ (ব্যান্ড মিউজিকে), পালাকার ইসলাম উদ্দিন (নাট্যকলায়), অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার (শিক্ষায়), তেজস হালদার (ভাস্কর্যে) ও অথৈ আহমেদ (নৃত্যকলায়)।

অন্যদিকে আইয়ুব বাচ্চু, ববিতা ও শফিক রেহমান একুশে পদক পাচ্ছেন যথাক্রমে সংগীত, চলচ্চিত্র ও সাংবাদিকতা বিভাগে। 

এর মধ্যে আইয়ুব বাচ্চু ২০১৮ সালের ১৮ অক্টোবর চলে গেছেন না ফেরার দেশে। কিংবদন্তি এই গায়কের পক্ষে পদক গ্রহণ করবেন তার পরিবার। 

দেশের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদকের প্রচলন শুরু হয় ১৯৭৬ সালে। তৎকালীন রাষ্ট্রপতি, বীর মুক্তিযোদ্ধা ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এই পুরস্কারের প্রবর্তন করেন। 


বঙ্গভবনে আয়োজিত একটি অনুষ্ঠানে দেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে প্রথমবারের মতো একুশে পদক দেওয়া হয়। পরে পল্লীকবি জসীম উদ্দীন ও বেগম সুফিয়া কামালকে এই সম্মাননায় ভূষিত হন।

যা যা পান পদকপ্রাপ্তরা

প্রত্যেক পদকপ্রাপ্তকে একটি পদক, একটি সম্মাননা সনদ, একটি রেপ্লিকা এবং পুরস্কারের অর্থমূল্য দেওয়া হয়। ১৮ ক্যারেটের সোনা দিয়ে তৈরি ৩৫ গ্রাম ওজনের এই পদকের অর্থমূল্য প্রাথমিকভাবে ২৫ হাজার টাকা দেওয়া হতো। পরবর্তীতে এটি ২ লাখ টাকায় উন্নীত হয়েছিল। এরপর ২০১৯ সালের নভেম্বর থেকে পুরস্কারের অর্থমূল্য দাঁড়ায় নগদ চার লাখ টাকা। 

পদকের একটি রেপ্লিকাও দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি যদি দূরে বা বিদেশে থাকেন, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য তাকে প্রথম শ্রেণির যাতায়াত ভাড়া ও তিন দিনের ভাতাও দেওয়া হয়।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝