বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
ইতালি থেকে রেমিট্যান্স পাঠাতে জনতা এক্সচেঞ্জ কোম্পানীর এজেন্ট পয়েন্ট উদ্বোধন
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:২৭ পিএম   (ভিজিট : ৯৩)
X

জনতা ব্যাংকের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান জনতা এক্সচেঞ্জ কোম্পানী (জেইসি) এসআরএল ইতালি সহজে রেমিটেন্স পাঠাতে এজেন্ট পয়েন্ট স্থাপন করেছে। গত সোমবার অনলাইন প্লাটফর্মে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। 

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন ইতালিস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত এ. টি. এম. রোকেবুল হক ।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে জনতা ব্যাংকের চেয়ারম্যান মুহঃ ফজলুর রহমান সিএসপি, ইতালিস্থ বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক কাউন্সিলর ও জেইসি পরিচালক মোঃ আল আমিন এবং জেইসি পরিচালক জিওভানি এমবারগেমো বক্তব্য রাখেন। 

জনতা ব্যাংকের এমডি এবং জেইসি’র চেয়ারম্যান মোঃ মজিবর রহমানের সভাপতিত্বে ব্যাংকের ডিএমডি কাজী আব্দুর রহমান এবং চলতি দায়িত্বে থাকা জেইসি’র এমডি মোঃ শাহাদত হোসেন অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওভারসীজ ব্যাংকিং বিভাগের জিএম মোহাম্মদ আনিস। অনুষ্ঠানে জানানো হয়, ইতালির কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে ইতালী জুড়ে পর্যায়ক্রমে ১০২টি এজেন্ট পয়েন্ট স্থাপনের অনুমোদন পেয়েছে জনতা এক্সচেঞ্জ কোম্পানী (জেইসি) এসআরএল। 

এজেন্ট পয়েন্ট আবাসস্থলের কাছে হওয়ায় এখন থেকে আরও নিরাপদ ও ঝুঁকিমুক্ত পরিবেশে প্রবাসীরা সহজে বৈধ পথে দেশে রেমিটেন্স পাঠাতে পারবেন। 



Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝