রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মিডল্যান্ড ব্যাংক এখন যশোরে
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:২০ পিএম   (ভিজিট : ৩৯)
X

মিডল্যান্ড ব্যাংক পিএলসির (এমডিবি) যশোর শাখা উদ্বোধন করা হয়েছে। সোমবার (০২ ফেব্রয়ারি) যশোর সদরের আরএন রোডে আনুষ্ঠানিকভাবে এই শাখার উদ্বোধন করা হয়। 

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আহসান-উজ জামান প্রধান অতিথি হিসেবে শাখাটির উদ্বোধন করেন। 


উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের হেড অব রিটেইল ডিস্ট্রিবিউশন এবং চিফ ব্যাংকাস্যুরেন্স অফিসার (সিবিও) মো. রাশেদ আকতার, যশোর শাখার শাখা ব্যবস্থাপক আব্দুল বারিক, গ্রাহক এবং স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, ব্যবসায়ী, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন এবং তারা এই ব্যাংকের জন্য শুভেচ্ছা জানান। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের সাধারণ সেবা বিভাগের প্রধান, জনসংযোগ বিভাগের প্রধান, যশোর শাখার এরিয়া প্রধান, ক্লাস্টার প্রধানরা উপস্থিত ছিলেন। 

এ সময় ব্যাংকের এমডি ও সিইও মো. আহসান-উজ জামান অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং ব্যাংকে অ্যাকাউন্ট খোলার মাধ্যমে ব্যাংকের সঙ্গে সম্পর্ক তৈরির অনুরোধ জানান। তিনি গ্রাহকদের সর্বোত্তম সেবা প্রদানের জন্য শাখা কর্মকর্তাদের নির্দেশনাও দেন। 

তিনি গ্রাহকদের যেকোনো জায়গা থেকে এবং যেকোনো সময় আধুনিক ব্যাংকিং সেবা উপভোগ করতে ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘মিডল্যান্ড অনলাইন’ ব্যবহারের অনুরোধ করেন। ব্যাংকটির জনসংযোগ বিভাগের প্রধান মো. রাশেদুল আনোয়ারের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে ব্যাংক ও দেশের কল্যাণ, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য সর্বশক্তিমান আল্লাহর রহমত কামনা করে দোয়া করা হয়।


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝