বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
ইউরোপিয়ান ইউনিয়ন অবজারভেশন মিশনের সঙ্গে ডিআরইউ'র বৈঠক
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৩৯ পিএম   (ভিজিট : ২০৫)
X

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষণে আসা ইউরোপিয়ান ইউনিয়ন অবজারভেশন মিশনের সঙ্গে বৈঠক করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ।

আজ সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়। 

ঢাকা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে নেতৃত্ব দেন সংগঠনটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এবং ইউরোপিয়ান ইউনিয়ন অবজারভেশন মিশনের পক্ষ থেকে মিডিয়া এনালিস্ট এগনিস দোকা।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল এবং সাংগঠনিক সম্পাদক এম এম জসিম উপস্থিত ছিলেন।

এগনিস দোকা বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন অবজারভেশন মিশন সারাদেশে নির্বাচন পর্যবেক্ষণ করবেন এবং নির্বাচন পরবর্তী সময়ে একটি চূড়ান্ত রিপোর্ট ইউরোপিয়ান ইউনিয়নের কাছে জমা দিবেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন নির্বাচনটি সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। 

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আসায় ইউরোপিয়ান ইউনিয়ন অবজারভেশন মিশনকে আন্তরিক ধন্যবাদ জানান। 

তিনি বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন অবজারভেশন মিশন সক্রিয়ভাবে পর্যবেক্ষণে থাকলে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
গণমাধ্যম- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝