রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
গাংনীতে ঈট বোঝায় ট্রলির চাকায় পিস্ট হয়ে ৪ সন্তানের পিতা নিহত
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৪২ পিএম   (ভিজিট : ৩৯)
X

মেহেরপুরের গাংনী উপজেলার বাঁশবাড়ীয়া বাজারে ইটবোঝাই ট্রলির নিচে পিষ্ট হয়ে কালু মন্ডল (৬২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যা ৬:৩০ মিনিটের দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।  নিহত কালু মন্ডল গাংনী উপজেলার নিত্যনন্দনপুর গ্রামের বাসিন্দা। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি সন্ধ্যায় প্রয়োজনীয় ওষুধ কেনার জন্য বাঁশবাড়ীয়া বাজারে এসেছিলেন। ওষুধ নিয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে রাস্তা পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সে সময় একটি সারিতে তিনটি ইটবোঝাই ট্রলি দ্রুতগতিতে যাচ্ছিল। রাস্তা পার হওয়ার সময় কালু মন্ডল একটি ট্রলির নিচে পড়ে যান। ঘাতক ট্রলিটি তাকে বেশ কিছুদূর টেনে-হিঁচড়ে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপরই স্থানীয় পথচারীরা ধাওয়া করে তিনটি ট্রলিই জব্দ করেন এবং একজন চালককে আটক করতে সক্ষম হন। সংবাদ পেয়ে গাংনী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ঘাতক চালক পুলিশ হেফাজতে রয়েছেন।

নিহত কালু মন্ডল মৃত্যুকালে দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার এই আকস্মিক মৃত্যুতে পরিবার ও নিজ গ্রাম নিত্যনন্দনপুরে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিক্ষুব্ধ জনতা এ সময় বেপরোয়া ট্রলি চলাচলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান।

পুলিশের বক্তব্য: ঘাতক ট্রলি ও চালককে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সড়ক নিরাপত্তার বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

আ. দৈ./ কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝