রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জামায়াত ক্ষমতায় এলে গুম-খুনের শঙ্কা: চরমোনাই পীর
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:২২ পিএম   (ভিজিট : ১০০)
X

জামায়াতে ইসলামীর সমালোচনা করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, জামায়াত আমেরিকার সাথে গোপন বৈঠক করে তাদের ইনসাফ বাস্তবায়ন করতে চায়। 

তারা ক্ষমতায় গেলে কোন নীতি আদর্শে দেশ পরিচালনা করবে? যে নীতিতে হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে যে নীতি আদর্শে এ দেশের টাকা বিদেশে পাচার হয়ে বেগম পাড়া তৈরি হয়েছে? রাস্তায় মানুষ নামার পরে গুম হয়ে যেত, খুন হয়ে যেত- এ নীতিতে তারা দেশ চালানোর পাঁয়তারা করছে।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় হাজিরহাট এলাকায় এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


চরমোনাই পীর বলেন, প্রচলিত নিয়মে ৫৪ বছর দেশ চালানোর পর কি ইনসাফভিত্তিক রাষ্ট্র বাস্তবায়ন করা হয়েছে? এই নিয়মে আবার নতুন করে কীভাবে ইনসাফভিত্তিক রাষ্ট্র বাস্তবায়ন করবে তারা? আমরা আমেরিকার ইনসাফ দেখেছি, আমরা ভারতের ইনসাফ দেখেছি বাংলার মানুষ আর ওইসব ইনসাফ দেখতে চায় না।

তিনি আরও বলেন, জামায়াত স্পষ্টভাবে বলেছে তারা ইসলামী শরীয়ায় দেশ চালাবে না। তারা প্রচলিত নিয়ম অনুযায়ী দেশ চালাবে ক্ষমতায় গেলে। তাদের প্রার্থী কৃষ্ণ নন্দী বলেছেন, জামায়াত কোনো ইসলামী দল না।

ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা দেশ ও ইসলামকে ভালোবাসেন, সবাই যদি একত্র হয়ে হাতপাখায় ভোট দেন। লক্ষ্মীপুর-৪ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী খালেদ সাইফুল্লাহর সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুর-৩ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী ও জেলা সভাপতি ক্যাপ্টেন মুহাম্মদ ইব্রাহিম, জেলা সেক্রেটারি মাওলানা জহিরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝