রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বেতারের ডিজির দুর্নীতি তদন্তে মন্ত্রণালয়ে টিম গঠন
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৩৯ পিএম   (ভিজিট : ১০৫)
X

ক্ষমতার অপব্যবহার, অবৈধ সম্পদ অর্জন,মানিলন্ডারিং ও দুর্নীতির অভিযোগে বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

এরআগে গত ২৯ জানুয়ারি চিঠিসহ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে অভিযোগের তথ্য প্রমাণসহ দাখিলকৃত নথি পাঠানো হয়।

আজ রোববার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মো. আওলাদ হোসেনের স্বাক্ষরিত এক চিঠিতে এই তদন্ত কমিটি গঠন করা হয়। এতে বলা হয়, বাংলাদেশ বেতারের অতিরিক্ত মহাপরিচালক (বার্তা) ও বর্তমানে মহাপরিচালক (চলতি দায়িত্ব) এ এস এম জাহীদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে আবু সুফিয়ান নামক এক ব্যক্তির দাখিলকৃত সরকারি সম্পদ লুটপাট, নিলাম বাণিজ্য, দরপত্র বাণিজ্য, অর্থ আত্মসাৎ, বদলি বাণিজ্য সংক্রান্ত অভিযোগসমূহের বিষয়ে তদন্তপূর্বক প্রতিবেদন প্রদানের নিমিত্ত দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হলো।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইয়াসীনকে কমিটির সভাপতি করা হয়েছে। সদস্য হিসেবে রয়েছেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার মো. নিজামূল কবীর। চিঠির সঙ্গে তদন্ত কমিটিকে দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে প্রাপ্ত অভিযোগসমূহের ছায়ালিপি পাঠানো হয়েছে। তবে কমিটি কত দিনের মধ্যে তদন্ত কাজ শেষ করবে সে বিষয়ে চিঠিতে কিছু বলা হয়নি।
আ. দৈ./কাশেম

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
গণমাধ্যম- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝