রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশ্যে নারায়ণগঞ্জে গুলিবর্ষণকারী সন্ত্রাসী মাইনুল গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৬:৪৩ পিএম   (ভিজিট : ৩৮)
X

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রকাশ্যে দিবালোকে পিস্তল উঁচিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গুলিবর্ষণের ঘটনায় আলোচিত সন্ত্রাসী মাইনুল ইসলাম জিয়াকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

গতকাল শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার পিরোজপুর ইউনিয়নের পাঁচআনি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, অভিযানের সময় জিয়ার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি গুলির খোসা, তিনটি চাপাতি ও সাতটি টেঁটা উদ্ধার করা হয়েছে। জিয়া ফতুল্লা থানার পশ্চিম ভোলাইল এলাকার মোজা মিয়ার ছেলে।

র‌্যাব সূত্রে জানা যায়, গত বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে পাঁচআনি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় দুটি সশস্ত্র গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে জিয়া ও মাহি নামে অপর এক যুবককে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলিবর্ষণ করতে দেখা গেছে। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়।

ঘটনাটি নজরে আসার পর র‌্যাব-১১ একটি বিশেষ গোয়েন্দা টিম গঠন করে তদন্ত ও নজরদারি শুরু করে। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে জিয়ার অবস্থান নিশ্চিত হয়ে পাঁচআনি এলাকায় অভিযান চালিয়ে তাকে অস্ত্রসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১১ ব্যাটেলিয়নের অপারেশনস অফিসার ক্যাপ্টেন মো. রওনক এরফান খান জানান, ভাইরাল হওয়া ভিডিও ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে অস্ত্রধারী সন্ত্রাসীদের শনাক্ত করা হয়। এই ঘটনায় অন্যতম প্রধান অভিযুক্ত জিয়াকে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য সন্ত্রাসীদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।


আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝