রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাকায় কর্মসংস্থান ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৫:৩৫ পিএম   (ভিজিট : ৮৭)
X

কর্মসংস্থান ব্যাংকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের আওতাধীন ঢাকা, ঢাকা উত্তর ও নারায়ণগঞ্জ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক, শাখা ব্যবস্থাপক এবং মাঠকর্মীদের অংশগ্রহণে আজ শনিবার (৩১ জানুয়ারি) “ব্যবসায়িক পর্যালোচনা সভা-২০২৬” যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মেলন কক্ষ, মতিঝিল-এ অনুষ্ঠিত হয়েছে।

পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্মসংস্থান ব্যাংক পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. এ এফ এম মতিউর রহমান। কর্মসংস্থান ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মেহের সুলতানা এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী। এছাড়া মহাব্যবস্থাপক মাহমুদা ইয়াসমীন, মো: শফিকুল ইসলাম মিঞা ও মো: আমিরুল ইসলামসহ প্রধান কার্যালয়ের বিভাগীয় উপমহাব্যবস্থাপকগণ, প্রধান শাখা, ঢাকা-এর উপমহাব্যবস্থাপক সভায় উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তাঁর দিকনির্দেশনামূলক বক্তব্যে সংশ্লিষ্ট অঞ্চলের শাখাসমূহের ঘাটতি শনাক্ত করে সকল সূচকে লক্ষ্যমাত্রার বিপরীতে শতভাগ অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। সঠিক উদ্যোক্তা নির্বাচন করে গুণগত ঋণ বিতরণ এবং সকল সূচকে বর্তমান অবস্থান থেকে উত্তোরণের পরামর্শ প্রদান করেন।

ব্যবস্থাপনা পরিচালক তাঁর বক্তব্যে ঋণ আদায় হার বৃদ্ধি, ঋণ বিতরণ, ঋণ আদায় শতভাগ অর্জনের পাশাপাশি খেলাপি ঋণ আদায়, শ্রেণিকৃত ঋণ আদায় বৃদ্ধি, অবলোপনকৃত ঋণ হতে আদায়বৃদ্ধিসহ সকল সূচকে লক্ষ্যমাত্রার শতভাগ অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। ব্যাংকের চার্টার অনুযায়ী বেকার যুবদের ঋণ প্রদান, ঋণের খাত ডাইভার্সিটিকরণসহ প্রধান কার্যালয়ের সকল নির্দেশনা যথাযথ অনুসরণ ও পরিপালনের পরামর্শ প্রদান করেন। পাশাপাশি সঞ্চিতা, গ্রিণ ফিন্যান্স ও ডিজিটাল ঋণ কর্মসূচি ‘‘স্বপ্নচূড়া’’-সহ অন্যান্য কর্মসূচির লক্ষ্যমাত্রা শতভাগ অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় চলতি অর্থবছরে অবশিষ্ট সময়ে কঠোর পরিশ্রমের মাধ্যমে সকল সূচকে ঘাটতি পূরণের পরামর্শ প্রদান করেন।

উল্লেখ্য তিনটি অঞ্চলের ২৪টি শাখার ব্যবস্থাপক, মাঠকর্মী, আঞ্চলিক ব্যবস্থাপক, বিভাগীয় নিরীক্ষা কার্যালয় ও বিভাগীয় কার্যালয়, ঢাকার উপমহাব্যবস্থাপক সভায় অংশগ্রহণ করেন।




Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝