রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইসলামী ব্যাংকের কর্পোরেট শাখার কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে কর্মকর্তা সম্মেলন অনুষ্ঠিত
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৪:৪৯ পিএম   (ভিজিট : ৯৪)
X

ইসলামী ব্যাংক দেশের সবচেয়ে বড় ব্যাংক এবং এই প্রতিষ্ঠানের প্রতি জনমানুষের আস্থা আরও বৃদ্ধি করতে কর্মকর্তাদের প্রচেষ্টা চালাতে হবে। গ্রাহকরাই হলো ব্যাংকের প্রাণ, তাই তাঁদের সন্তুষ্টি নিশ্চিত করাই ব্যাংকের প্রধান লক্ষ্য। সেবার মাধ্যমে গ্রাহকদের যাবতীয় সমস্যা দূর করতে হবে। গ্রাহকদের যেকোনো অভিযোগ গুরুত্বের সাথে বিবেচনা করে তা তাৎক্ষণিক সমাধানের চেষ্টা করতে হবে। কর্মকর্তা-কর্মচারীদের এই ব্যাংকটিকে নিজের মনে করতে হবে। 

যখন প্রতিষ্ঠানকে নিজের মনে করা হবে, তখন সেবার মান এবং কাজের গতি বহুগুণ বেড়ে যাবে। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চেয়ারম্যান প্রফেসর ড. এম. জুবায়দুর রহমান আজ শনিবার ঢাকা ক্যান্টনমেন্ট-এর সেনাপ্রাঙ্গনে অনুষ্ঠিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ঢাকার ৩টি জোন ও ৫টি কর্পোরেট শাখার কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে কর্মকর্তা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খাঁন। ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, অডিট কমিটির চেয়ারম্যান মোঃ আবদুস সালাম, এফসিএ, এফসিএস, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম মাসুদ রহমান ও স্বতন্ত্র পরিচালক মোঃ আবদুল জলিল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। 


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আলতাফ হুসাইন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ মাহবুব আলম। 

এসময় ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও ড. এম কামাল উদ্দীন জসিমসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী, জোনের প্রধানগণসহ সর্বস্তরের নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।



Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝