রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
এনসিসি ব্যাংকের অটোমেটেড ইএসআরএম সিস্টেমের উদ্বোধন
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৮:০৮ পিএম   (ভিজিট : ৫৫)
X

পরিবেশবান্ধব অর্থায়ন ও টেকসই ব্যাংকিংয়ের প্রতিশ্রুতি রক্ষায় অত্যাধুনিক অটোমেটেড এনভারমেন্টাল এন্ড স্যোশাল রিস্ক ম্যানেজমেন্ট (ইএসআরএম) সিস্টেম চালু করেছে এনসিসি ব্যাংক।

 এই প্রযুক্তিনির্ভর প্ল্যাটফর্মটি ব্যাংকের ঋণদান প্রক্রিয়ায় বৈপ্লবিক পরিবর্তন আনবে, যা দ্রুত, নির্ভুল ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পরিবেশগত ও সামাজিক ঝুঁকি ব্যবস্থাপনা নির্ণয়ে সক্ষম। 

কেন্দ্রীয় ডাটাবেজের মাধ্যমে রিয়েল-টাইমে ঋণের ঝুঁকি পর্যবেক্ষণ করার সুবিধা থাকায় এটি যেমন দেশীয় ও আন্তর্জাতিক নিয়ন্থক সংস্থার চাহিদা পূরণ করবে, তেমনি ঋণগ্রহীতাদের পরিবেশ ও সামাজিক সুশাসন মেনে চলতে উদ্বুদ্ধ করবে। 

এই উদ্যোগের মাধ্যমে এনসিসি ব্যাংক এর ঋণ ঝুঁকি ব্যবস্থাপনায় আরও স্বচ্ছতা, ধারাবাহিকতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিসি ব্যাংকের স্বতন্ত্র পরিচালক মীর সাজেদ উল বাসার এফসিএ; ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন; অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আলম; উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মোঃ জাকির আনাম, মোহাম্মদ মিজানুর রহমান ও মোঃ হাবিবুর রহমান; ইভিপি ও হেড অব সাসটেইনেবল অ্যান্ড উইমেনস ব্যাংকিং নিঘাত মমতাজ এবং এসভিপি ও আইসিটি বিভাগের প্রধান মোঃ সাজ্জাদুল ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তবৃন্দ।



Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝