রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাউথইস্ট ব্যাংকের ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশনের ডকুমেন্টেশন এবং লিমিট লোডিং কার্যাবলীর কেন্দ্রীকরণ ও অটোমেশনে মাইলফলক অর্জন
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৮:০৩ পিএম   (ভিজিট : ১১৪)
X

সাউথইস্ট ব্যাংক পিএলসি. এর ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশন ডকুমেন্ট ভেরিফিকেশন, ভ্যালুয়েশন এবং লিমিট লোডিং ফাংশন সম্পূর্ণ অটোমেশনের পাশাপাশি এর পূর্ণাঙ্গ কেন্দ্রীকরণ সফলভাবে সম্পন্ন করা উপলক্ষ্যে বুধবার (২৮ জানুয়ারি) একটি অনুষ্ঠানের আয়োজন করে। 

এই কৌশলগত পদক্ষেপটি ব্যাংকের কর্মদক্ষতাকে উলে¬খযোগ্যভাবে উন্নত করেছে এবং কমপ¬ায়েন্সের পাশাপাশি টেকসই ও পরিবেশগতভাবে দায়িত্বশীল ব্যাংকিং অনুশীলনের প্রতি ব্যাংকের প্রতিশ্রুতিকে আরও জোরদার করেছে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংক পিএলসি.-র প্রতিষ্ঠাতা ও বর্তমান চেয়ারম্যান এম. এ. কাশেম। এছাড়া ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ খালিদ মাহমুদ খান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকগণ, উপ-ব্যবস্থাপনা পরিচালকগণ, বিভাগীয় প্রধানগণ এবং সকল শাখা ব্যবস্থাপকবৃন্দ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠান চলাকালীন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং বিভাগীয় প্রধান কামরুল ইসলাম ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশন এর ২০২৫ সালের অর্জনগুলো তুলে ধরেন। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও বিভাগীয় উপ-প্রধান খায়রুল আনাম মহিউদ্দিন, সিএসএ, সিএফএফপি তার উদ্বোধনী বক্তব্যে অটোমেশন এবং কেন্দ্রীকরণের লক্ষ্য অর্জনে জড়িত কৌশলগত পরিকল্পনা ও বাস্তবায়নের বিস্তারিত বিবরণ দেন। 


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝