রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কারাগার থেকে জামিন ছাড়াই মুক্তি ৩ আসামির, সাময়িক বরখাস্ত ডেপুটি জেলার
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৬:৫৬ পিএম   (ভিজিট : ৯৫)
X

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে জামিন ছাড়াই কারামুক্ত হলেন হত্যা মামলার তিন আসামি। গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে এ ঘটনা ঘটে। 

এদিকে, এ ঘটনাকে কারা কর্তৃপক্ষ ‘ভুল মুক্তি’ বললেও পরিস্থিতি সামাল দিতে জাকারিয়া ইমতিয়াজ নামে একজন ডেপুটি জেলারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া, ঘটনাটি খতিয়ে দেখতে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করে ময়মনসিংহের সিনিয়র জেল সুপার মো. আমিনুল ইসলাম   জানান, ‍এটি একটি ‘ভুলমুক্তি’। কারাগারের কর্মকর্তা ভুল করে তাদের ছেড়ে দিয়েছেন। জেল সুপার আরও জানান, গাফিলতির দায়ে ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

এ ব্যাপারে ময়মনসিংহ বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, মূলত প্রডাকশন ওয়ারেন্টকে ভুল করে জামিন নামা ভেবে এই তিন আসামিকে ছেড়ে দেয়া হয়েছে। এ ঘটনায় দায়িত্বরত ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজ জানিয়েছেন, অসতর্কতাবশত এ ঘটনা ঘটেছে।


এদিকে, বিষয়টি নিয়ে ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন জানান, এ ঘটনাটি বিস্তারিতভাবে তাদের জানানো হয়নি। তিনি আরও জানান, ‌ছেড়ে দেয়া আসামিদের ধরতে হলে পুলিশের সহযোগিতা প্রয়োজন। তারা তাৎক্ষণিক আমাদের অবহিত করলে আসামিদের পুনরায় গ্রেপ্তার করা সহজ হতো।

প্রসঙ্গত, গত মঙ্গলবার মো. আনিস মিয়া, রাশেদুল ইসলাম ও জাকিরুল ইসলাম নামে হত্যা মামলার তিন আসামি কারাগার থেকে ছাড়া পান। তাদের বাড়ি ময়মনসিংহের তারাকান্দা থানার তারাটি এলাকায়।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝