রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শাহ্জালাল ইসলামী ব্যাংক ও নগদের মধ্যে চুক্তি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৭:৪৬ পিএম   (ভিজিট : ৭৮)
X

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দ্রুত ও নির্বিঘ্নে সুবিধাভোগীদের কাছে পৌঁছে দিতে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী প্রতিষ্ঠান নগদ এর মধ্যে গত রোববার ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে এক চুক্তি স্বাক্ষরিত হয়।

 শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ এবং নগদ এর প্রশাসক জনাব মো: মোতাসেম বিল্লাহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত চুক্তিতে স্বাক্ষর করেন।

এতে দেশের প্রত্যন্ত অঞ্চলসহ যেকোনো স্থানে সুবিধাভোগীরা ২৪ ঘণ্টা এ অর্থ গ্রহণ ও ব্যবহার করতে পারবেন। উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ. আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. এম. সাইফুল ইসলাম ও মো: জাফর ছাদেক, এফসিএ, ব্যাংকের আইটি বিভাগের প্রধান ও সিটিও খন্দকার বেদৌরা মাহবুব, নগদ এর সহযোগী প্রশাসক আনোয়ার উল্লাহ, চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সারওয়ার ভূঁইয়া, নগদ এর হেড অব মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন মোহাম্মদ জাহিদুল ইসলাম (সজল), ব্যাংকের ফরেন রেমিট্যান্স ডিপার্টমেন্ট এর প্রধান মোহাম্মদ শাখাওয়াত হোসাইন এবং ব্যাংকের জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান কে. এম. হারুনুর রশীদ-সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝