রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে শাখা ব্যবস্থাপনায় নেতৃত্ব বিকাশ প্রশিক্ষণ কোর্স উদ্বোধন
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৭:৪২ পিএম   (ভিজিট : ৬৭)
X

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক-এ “শাখা ব্যবস্থাপনায় নেতৃত্ব বিকাশ” শীর্ষক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স ব্যাংকের প্রশিক্ষণ ইনস্টিটিউটে শুরু হয়েছে। 

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে গত মঙ্গলবার প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তব্যে মো. রাফাত উল্লা খান বলেন, আধুনিক ব্যাংকিংয়ে টিকে থাকতে ও নেতৃত্ব দিতে হলে প্রতিটি শাখা ব্যবস্থাপককে হতে হবে একজন দূরদর্শী, দক্ষ ও নৈতিক ব্যাংকার। নেতৃত্ব বিকাশের জন্য প্রয়োজনীয় বিভিন্ন উপাদান ও কৌশল এই কোর্সে শেখানো হবে, যা ভবিষ্যতে উচ্চতর দায়িত্ব পালনে সহায়তা করবে। 

তিনি আরও বলেন, নৈতিক ব্যাংকিং চর্চা ও সুশাসন প্রতিষ্ঠা শুধুমাত্র প্রতিষ্ঠানের জন্য নয়, পুরো ব্যাংকিং খাতের জন্য অপরিহার্য। দক্ষতা ও দায়িত্ববোধের সমন্বয়ে গড়ে ওঠা নেতৃত্বই প্রতিষ্ঠানে দীর্ঘমেয়াদী সফলতা বয়ে আনে। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এআইবিটিআই)-এর প্রিন্সিপাল মো. আবদুর রহিম দুয়ারীর সভাপতিত্বে কর্মশালায় সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তৌহিদ সিদ্দিকী, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এস. এম. জুলকার নায়েন উপস্থিত ছিলেন।



Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝