রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইনসাফের নামে ধোঁকাবাজি, দেশের স্বার্থে সতর্কবার্তা: চরমোনাই পীর
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৯:০৯ পিএম   (ভিজিট : ৮৭)
X

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির (চরমোনাই পীর) সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, বর্তমানে দেশে ইনসাফ প্রতিষ্ঠার নামে ধোঁকাবাজি চলছে। যে নিয়মনীতি চালুর চেষ্টা করা হচ্ছে, তা মূলত যুক্তরাষ্ট্রের নীতির অনুসরণে পরিচালিত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে শেরপুরের শ্রীবরদী উপজেলার নতুন বাসস্ট্যান্ড মাঠে আয়োজিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, “যে নীতিমালা এখন চালুর চেষ্টা হচ্ছে, তা আমেরিকার নীতির অনুকরণে। এসব নীতির মাধ্যমে বাংলাদেশে প্রকৃত ইনসাফ প্রতিষ্ঠা কখনোই সম্ভব নয়।” তিনি বলেন, ইসলামভিত্তিক ন্যায়বিচার ছাড়া দেশে শান্তি ও সুবিচার প্রতিষ্ঠা করা যাবে না।


২০২৪ সালের ৫ আগস্টের প্রসঙ্গ টেনে চরমোনাই পীর বলেন, “সেই সময় দেশে যে ইসলামি পরিবেশ সৃষ্টি হয়েছিল, আমি সেটাকে ইসলামের একটি ‘বাক্স’ হিসেবে দেখেছিলাম। কিন্তু এখন সেই বাক্সটি ছিনতাই হয়ে গেছে।” তিনি আরও বলেন, “আমরা যে উদ্দেশ্যে একসঙ্গে হয়েছিলাম, সেই উদ্দেশ্য আর অবশিষ্ট নেই।”

গণ-অভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, “সেই সময় মানুষের মধ্যে ন্যায় ও ইসলামি আদর্শ প্রতিষ্ঠার ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই প্রত্যাশা ভেঙে গেছে।” তিনি অভিযোগ করেন, জনগণের সেই আশা-আকাঙ্ক্ষাকে ব্যবহার করে ভিন্ন পথে রাজনীতি পরিচালিত হচ্ছে।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝