রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
একাত্তরের চেতনায় টিকে আছে বাংলাদেশের অস্তিত্ব: ফখরুল ইসলাম
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৪:৫৪ পিএম   (ভিজিট : ৬৯)
X

শিক্ষকতা করেছি বলে সবাই আমাকে স্যার বলে। স্যার নামেই আমি সারাবিশ্বে পরিচিত। কেউ আমার সম্বন্ধে খারাপ বলতে পারবে না- এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেন, আমার তো শেষ সময় তাই এবার ধানের শীষে ভোট দিয়ে আমাকে সুযোগ দেবেন।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার ২৯ মাইল নামক স্থানে নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে এক জনসভায় এসব কথা বলেন তিনি।
এ সময় মির্জা ফখরুল ইসলাম বলেন, সরকার চালানোর অভিজ্ঞতা আমাদের আছে। আমরা রাজনীতি করে ব্যবসা করি না। বিএনপি বড় দল। বিএনপি জনগণের অধিকার রক্ষা করে। মা-বোনদের অধিকার রক্ষা করে।


নিজ আসনের প্রতিদ্বন্দ্বী জামায়েত প্রার্থীর প্রশংসা করে মির্জা ফখরুল বলেন, 'দেলোয়ার আপনাদের এলাকার ছেলে, খুব ভালো ছেলে। বয়স কম, কাজ করার অভিজ্ঞতা নেই। তবে লেগে থাকলে ভালো করবে।'

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝