দেশে নির্বাচনের গণজোয়ার বইছে, ভোটার ও জনগনের নিরাপত্তার আহ্বান-আমান উল্লাহ আমানের
মো: শরিফ হাসান নিলয়,সাভার

সারাদেশে নির্বাচনের গণজোয়ার বইছে, ঠিক তখনী ষড়যন্ত্রকারীরা হামলার পথ,হত্যার পথ বেছে নিয়েছে। সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে গণতন্ত্রের অগ্রযাত্রা ও নির্বাচন থামানো যাবে না বলে মন্তব্য করেছেন প্রয়াত বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমান উল্লাহ আমান
রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে ঢাকা ২ আসনের অন্তর্ভুক্ত আমিনবাজার ইউনিয়নে নির্বাচনী প্রচারণা চালানোর সময় সাংবাদিকদের সাথে আলাপ কালে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশনারের কাছে ভোটারদের এবং দেশের জনগণের পর্যাপ্ত নিরাপত্তার আহ্বান জানিয়ে বলেন, সন্ত্রাসীর গুলিতে কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লা নিহত হয়েছে, এ ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং হত্যায় জড়িত আসামিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।
এ সময় ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান ধানের শীষে ভোট চেয়ে বলেন আগামীতে আমি নির্বাচিত হতে পারলে ঢাকা ২ আসন কেরানীগঞ্জ কে আধুনিক শহর হিসেবে গড়ে তুলবো।
ঢাকা ২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আমান উল্লাহ আমনের নির্বাচনী প্রচারণায় এ সময় বিএনপির বিভিন্ন নেতকর্মী অংশ নেয়।
আ.দৈ/আরএস





















