রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
হাতীবান্ধায় বিএনপি ও জামায়াতের সংঘর্ষে ১৫ জন আহত
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৬:৫৬ পিএম   (ভিজিট : ৮৮)
X

প্রচার-প্রচারণাকে কেন্দ্র করে লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলায় (১ আসনে) বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় দলের অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।

রোববার (২৫ জানুয়ারি) দুপুরের পর হাতিবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ২ নম্বর কাসাইটাড়ি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতরা বিভিন্ন স্থানে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

জানা গেছে, নির্বাচনি প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে এবং কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। সংঘর্ষের জন্য বিএনপি ও জামায়াত উভয় পক্ষই একে অপরকে দায়ী করছে।


সংঘর্ষের খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছান জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এইচ এম রকিব হায়দার, জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পুলিশের পাশাপাশি র‌্যাব ও বিজিবি কঠোর অবস্থান নেয়।

জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ইটপাটকেল নিক্ষেপ করা হয় এবং উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। কয়েকটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনাও ঘটেছে। আমরা ঘটনাস্থলে রয়েছি এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝