রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বার্ষিক ব্যবসা সম্মেলন অনুষ্ঠিত
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৬:৪২ পিএম   (ভিজিট : ৩৫)
X

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি এর বার্ষিক ব্যবসা সম্মেলন-২০২৬ রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল বলরুমে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান খাজা শাহরিয়ার প্রধান অতিথি হিসেবে আজ শনিবার সকালে সম্মেলনের উদ্বোধন করেন। 

ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোঃ রাফাত উল্লা খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সভায় পর্ষদের পরিচালক মোঃ শাহীন উল ইসলাম, মোঃ আব্দুল ওয়াদুদ, অধ্যাপক ড. এম আবু ইউসুফ এবং মোহাম্মদ আশরাফুল হাছান এফসিএ উপস্থিত ছিলেন। 

এ সময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুল্লাহ আল মামুন, মোঃ ফজলুর রহমান চৌধুরী, মোঃ আসাদুজ্জামান ভূঁঞা,  মোঃ আমিনুল ইসলাম ভূঁঞা, মোহাম্মদ হোসেন, এস এম আবু জাফর, সৈয়দ আবুল হাশেম  এফসিএ, এফসিএমএ, ব্যাংকের শীর্ষ নির্বাহীগণ এবং ২২৬টি শাখার ব্যবস্থাপকবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় ব্যাংকের সার্বিক ব্যবসা পরিস্থিতি নিয়ে পরিচালক পর্ষদ এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষ শাখা ব্যবস্থাপকবৃন্দের সঙ্গে আলোচনা করেন।


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝