ন্যাশনাল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট ও যৌথ উদ্যোগে ভার্চুয়াল প্ল্যাটফর্মে শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
ন্যাশনাল ব্যাংক পিএলসি এর এন্টি মানি লন্ডারিং ডিভিশন ও ন্যাশনাল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট এর যৌথ উদ্যোগে ভার্চুয়াল প্ল্যাটফর্মে ‘PREVENTION OF MONEY LAUNDERING AND COMBATING FINANCING ON TERRORISM’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয় । উক্ত ভার্চুয়াল কর্মশালায় ন্যাশনাল ব্যাংক পিএলসি এর বিভিন্ন ডিভিশন ও শাখাসমূহ থেকে প্রায় শতাধিক কর্মকর্তা অংশগ্রহণ করেন।
কর্মশালায় স্বাগত বক্তব্য প্রদান করেন ব্যাংকের এন্টি মানি লন্ডারিং ডিভিশন এর প্রধান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ডেপুটি CAMLCO আফরোজা খাতুন, সিএএমএস । স্বাগত বক্তব্যে তিনি মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে করণীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন এবং অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বাস্তব অভিজ্ঞতাভিত্তিক দিকনির্দেশনা প্রদান করেন।
কর্মশালার প্রথম সেশন পরিচালনা করেন ন্যাশনাল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ শাহ্ সৈয়দ রাফিউল বারী । সেশনে তিনি মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়নের সংজ্ঞা, প্রেডিকেট অফেন্স, মানি লন্ডারিংয়ের ধরণ ও ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা উপস্থাপন করেন।
পরবর্তী সেশন পরিচালনা করেন এন্টি মানি লন্ডারিং ডিভিশনের সিনিয়র প্রিন্সিপাল অফিসার জনাব মোহাম্মদ নাজমুল হক। যেখানে মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ (২০১৫ সালের সংশোধনীসহ) এবং সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (২০১২ ও ২০১৩ সালের সংশোধনীসহ)-এর আওতায় শাস্তি ও দণ্ড আরোপ সংক্রান্ত বিধানসমূহ এবং বাস্তবভিত্তিক কেস স্টাডি নিয়ে আলোচনা করা হয়।
কর্মশালার আরেকটি গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন এন্টি মানি লন্ডারিং ও সিএফটি ডিভিশনের এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল মাদুদ খান, যেখানে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (BFIU) কর্তৃক জারিকৃত মাস্টার সার্কুলার (সার্কুলার নং-২৬, তারিখ: ১৬ জুন ২০২০) সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় এবং সার্কুলার বাস্তবায়নে ব্যাংক কর্মকর্তাদের করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।




















