রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সঙ্গে পূর্ণ হেলথ-এর কৌশলগত চুক্তি স্বাক্ষর
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৮:০৪ পিএম   (ভিজিট : ৭৮)
X

দেশের শীর্ষস্থানীয় শরিয়াভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি ও ডাইভারজেন্ট টেকনোলজিস লিমিটেডের উদ্যোগ পূর্ণ হেলথ এর মধ্যে ডিজিটাল স্বাস্থ্যসেবা খাতের প্রসারে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 

এই অংশীদারিত্বের আওতায় প্রযুক্তিনির্ভর ডিজিটাল ই-ক্লিনিক প্ল্যাটফর্ম পূর্ণ হেলথ আল-আরাফাহ ইসলামী ব্যাংকের সঙ্গে যৌথভাবে কাজ করবে। গত সোমবার ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলাম ভূঁঞা এবং ডাইভারজেন্ট টেকনোলজিস লিমিটেড-এর ব্যাবস্থাপনা পরিচালক মোহাম্মদ তানিন ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের হেড অব এমএফএস অ্যান্ড ডিজিটাল ব্যাংকিং মোহাম্মদ শাহাদাত হোসেন এবং পূর্ণ হেলথ এর ডিরেক্টর ও চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ সফিকুল কাওসার। এর মাধ্যমে আধুনিক ডিজিটাল স্বাস্থ্যসেবা সমাধান ও শরীয়াহসম্মত আর্থিক সেবার সমন্বয়ে স্বাস্থ্যসেবার প্রাপ্যতা বাড়ানো, সেবার দক্ষতা ও মান উন্নত করা এবং গ্রাহকদের জন্য একটি উন্নত ডিজিটাল লাইফস্টাইল ও স্বাস্থ্যসেবা অভিজ্ঞতা নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। 



Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝