রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ”বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬” অনুষ্ঠিত
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৮:০১ পিএম   (ভিজিট : ৫৪)
X

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের “বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬” সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। “আগামীর ব্যাংক নির্মাণে আজকের অঙ্গীকার” এই স্লোগোনে ১৭ ও ১৮ জানুয়ারি দুইদিনব্যাপী কক্সবাজারের একটি অভিজাত হোটেলে এই সম্মেলনের আয়োজন করা হয়।  

দুইদিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান ও সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন। এসময় তিনি ব্যাংকের ভবিষ্যত লক্ষ্যমাত্রা বাস্তবায়নে কৌশলগত দিকনির্দেশনা প্রদান করেন। 

এছাড়াও তিনি আধুনিক প্রযুক্তি নির্ভর গ্রাহকসেবা নিশ্চিতে বড় ধরনের বিনিয়োগ এবং সিএমএসএমই খাতের টেকসই উন্নয়নের মাধ্যমে ব্যাংকের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিতের উপর জোর দেন। 

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক মো. ইকবাল হোসেন চৌধুরী।  সম্মেলনে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ। 

এসময় তিনি ২০২৫ সালে ব্যাংকের সামগ্রিক ব্যবসায়িক সাফল্য ও ব্যাংকের মূলধন পর্যাপ্ততা, নিয়ন্ত্রিত খেলাপি ঋণ, শক্তিশালী কর্পোরেট সুশাসন, মজবুত আর্থিক ভিত্তি এবং ব্যাংকের দীর্ঘমেয়াদী সুনাম তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন। সম্মেলনে ব্যবস্থাপনা পরিচালক ২০২৬ সালের জন্য ব্যবসার নতুন সম্ভাবনা ও ভবিষ্যতমুখী কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। 

এসময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও কে. এম. আওলাদ হোসেনসহ উপব্যবস্থাপনা পরিচালকদ্বয়, বিভাগীয় প্রধানগণ এবং সকল শাখার ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন। সম্মেলনে ২০২৫ সালে ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন ও সাফল্যের জন্য স্বীকৃতি হিসেবে বিভিন্ন শাখা ও প্রধান কার্যালয়ের বিভাগসমূহকে পুরস্কৃত করা হয়। 



Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝