রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরের আলফাডাঙ্গায় শতকোটি টাকার কষ্টি পাথরের মূর্তিসহ আটক এক
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৫:৩৮ পিএম   (ভিজিট : ১১০)
X

ফরিদপুরের আলফাডাঙ্গায় প্রায় শতকোটি টাকা মূল্যের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে র‌্যাব-১০। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

গতকার রবিবার (১৮ জানুয়ারি) বিকেলে উপজেলার বুড়াইচ মধ্যপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, অভিযানের সময় বুড়াইচ মধ্যপাড়ার বাসিন্দা আকবার মোল্লার ছেলে সাদ্দাম মোল্লার বাড়ির দক্ষিণ পাশে থাকা একটি পুকুরে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে পুকুর থেকে প্রায় ১২৫ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়। মূর্তির সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে সাদ্দাম মোল্লাকে আটক করে র‌্যাব। পরে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আলফাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়। 
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝