রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মেহেরপুরে ইজিবাইক চালককে পিটিয়ে আহত করেছে ছিনতাইকারীরা
মেহেরপুর প্রতিনিধি:
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৫:২৯ পিএম   (ভিজিট : ৭৬)
X

মেহেরপুরের শাহিন নামের এক ইজিবাইক (অটো) চালককে পিটিয়ে গুরুত্বর আহত করে আজ  সোমবার (১৯ জানুয়ারি)  ইজিবাইক (অটো) ছিনতাইয়ের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে ছিনতাইকারীরা। 

শাহিনের সাহসিকতা ও তার প্রতিরোধের মুখে শেষমেষ পালাতে হয়েছে ছিনতাইকারীদের। শাহীন মেহেরপুর শহরের নতুনপাড়ার মৃত সুরাত আলীর ছেলে। সে বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

আহত শাহিন বলেন, সোমবার ভোরে ঢাকা থেকে আসা একজন যাত্রী নিয়ে সদর উপজেলার সহগলপুর স্কুলের কাছে নামিয়ে মেহেরপুর শহরের উদ্দেশ্যে ফিরছিলাম। পথিমধ্যে মনোহরপুর কবরস্থানের কাছে পৌছালে সড়কে কলাগাছ পড়ে থাকতে দেখে গাড়ির গতি বাড়িয়ে সেটি অতিক্রম করার চেষ্টা করি। প্রথমবার ছিনতাইকারীদের ফেলে কলাগাছ অতিক্রম করতে পারলেও পরের ধাপে ফেলে রাখা কলাগাছে আটকে ইজিবাইকটি উল্টে যায়। 

এসময় পাশের বাগান থেকে মুখোশ পরিহিত সাতজন ছিনতাইকারীরা আমাকে পাশের বাগানের মধ্যে নিয়ে আমার শরীরে থাকা চাদর ছিড়ে হাত বেধে ব্যাপক মারধর করে। মারধরের একপর্যায়ে তিনজন আমার কাছে অবস্থান করে আর চারজন ইজিবাইক নিয়ে যাওয়ার চেষ্টা চালায় কিন্তু গাড়ি উল্টে যাওয়ার কারণে ব্যাটারির তার ছিড়ে যাওয়ায় তারা চালু করতে পারেনি। 

এসময় আমি হাতের বাধন খুলে ফেলতে সক্ষম হই। তাদের কাছে ধারালো কোন অস্ত্র না থাকায় আমি সাহস নিয়েই তিনজনের উপর হামলা শুরু করি। হামলার একপর্যায়ে তিনজনসহ বাকী চারজনও পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে বাড়িতে ফোন করে বিষয়টি জানালে বাড়ির লোকজন আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এবিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, এবিষয়ে এখনও লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝