রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আইএফআইসি ব্যাংক ও শপিং ব্যাগ সুপারমার্কেটের মধ্যে চুক্তি
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৫:২২ পিএম   (ভিজিট : ৬৯)
X

আইএফআইসি ব্যাংক পিএলসি এবং চট্টগ্রামে অবস্থিত প্রিমিয়ার রিটেইল ডেস্টিনিশন শপিং ব্যাগ সুপারমার্কেটের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) শপিং ব্যাগ সুপারমার্কেটের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাদের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষর হয়। এর মাধ্যমে আইএফআইসি ব্যাংকের গ্রাহকরা শপিং ব্যাগ সুপারমার্কেটে কেনাকাটায় বিভিন্ন বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন।

আইএফআইসি ব্যাংকের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন আগ্রাবাদ শাখার চিফ ম্যানেজার মো. মঞ্জুরুল মুমিন এবং শপিং ব্যাগ সুপারমার্কেটের পক্ষে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক মিল্টন দে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের খাতুনগঞ্জ শাখার শাখা ব্যবস্থাপক শেখ সামসুদ্দিন বায়েজীদ, আগ্রাবাদ শাখার হেড অব ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন শাহাদাত কবির এবং শপিং ব্যাগ সুপারমার্কেটের এক্সিকিউটিভ ডিরেক্টর মো. জাফর উল্লাহসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই চুক্তির আওতায় আইএফআইসি ব্যাংকের গ্রাহকরা শপিং ব্যাগ সুপারমার্কেটে ৩ শতাংশ বিশেষ ছাড়, শেফস টার্মিনাল ফুড কোর্টে ১০ শতাংশ ছাড়, কিডস প্লে ল্যান্ডের প্রবেশ টিকিটে ৩০ শতাংশ ছাড়, ফ্রি হোম ডেলিভারি সার্ভিস, বিভিন্ন প্রমোশন ও ইভেন্টে আর্লি এক্সেস এবং এক্সক্লুসিভ কাস্টমার প্রিভিলেজ এক্সপেরিয়েন্স উপভোগ করতে পারবেন।


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝