রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মনোনয়নপত্র বাতিল কুমিল্লা-১০ আসনের গফুর ভূঁইয়ার
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৭:৪০ পিএম  আপডেট: ১৮.০১.২০২৬ ৭:৫০ পিএম  (ভিজিট : ১৬৩)
X

বিএনপির প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়া নির্বাচনি হলফনামায় নিজের দ্বৈত নাগরিকত্বের বিষয়টি উল্লেখ করেননি। এ কারণে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।

এর আগে রোববার আপিল শুনানির শেষ দিনে চট্টগ্রাম-২ আসনে বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়ন বাতিল করে নির্বাচন কমিশন। ঋণখেলাপির কারণে তার প্রার্থিতা বাতিল করা হয়।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রোববার নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে নবম ও শেষদিনের মতো রিটার্নিং কর্মকর্তাদের যাচাই-বাছাইয়ে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের আপিল শুনানি অনুষ্ঠিত হয়। এদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে এই কার্যক্রম চলে বিকেল ৫টা পর্যন্ত।


শেষ দিনে ৬১১ থেকে ৬৪৫ নম্বর পর্যন্ত মোট ৩৫টি আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। সেই সঙ্গে আগের দিনগুলোয় অপেক্ষমাণ থাকা আবেদনগুলো রোববারের শুনানিতে নিষ্পত্তি করা হচ্ছে। একইসঙ্গে দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীরা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা, সে বিষয়েও সিদ্ধান্ত দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে। এরমধ্যে শুধু শেষ দিনেই (৯ জানুয়ারি) ১৭৬টি আপিল জমা পড়ে। গত ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত এসব আপিল গ্রহণ করে নির্বাচন কমিশন।

গত ৪ জানুয়ারি যাচাই-বাছাইয়ের শেষ দিনে ৩০০ আসনে রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তারা মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে ১ হাজার ৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ আগামী ২০ জানুয়ারি। পরদিন ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেবেন। পরবর্তীতে ২২ জানুয়ারি থেকে নির্বাচনি প্রচারণা শুরু হবে, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। সবশেষ ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝